মিরিক উন্নয়নে ঢালাও বরাদ্দ, এবার মুখ্যমন্ত্রীর গলায় জিটিএ দখলের সুর
একমাস পরেই জিটিএ-র মেয়াদ ফুরোচ্ছে। এবার উন্নয়ন চাইলে তৃণমূলকে জেতানোর আব্বান করেন তিনি।
মিরিককে সাজিয়ে তোলা প্রসঙ্গেই নাম না করে মোর্চাকে বেঁধেন মমতা। তিনি বলেন, এতদিন জিটিএ চালাচ্ছে, অথচ রাজ্যের সঙ্গে কোনও যোগাযোগ রাখে না। পাহাড়ের উন্নয়নে তাঁর সরকার ৩১৫ কোটি টাকা দিয়েছে। তবু কোনও উন্ন.ন হয়নি। জিটিএ কিছুই করেনি। একমাস পরেই জিটিএ-র মেয়াদ ফুরোচ্ছে। এবার উন্নয়ন চাইলে তৃণমূলকে জেতানোর আব্বান করেন তিনি।

মিরিকের সভা থেকে মোর্চার বাংলা ভাষা নিয়ে আন্দোলনেরও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভাষা নিয়ে মিথ্যে রাজনীতি করা হচ্ছে পাহাড়ে। পাহাড়ে বাংলা আবশ্যিক নয়, ঐচ্ছিক। নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য। তবে এর পাশাপাশি বুঝতে হবে- বাঙালিরা যদি নেপালি পড়তে পারে, নেপালিরা কেন বাংলা পড়তে পারবে না। অনেকগুলো ভাষা জানা ভালো। বাংলা জানলে চাকরি ক্ষেত্রে সুবিধা হবে পাহাড়বাসীর।
এদিকে মিরিক যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখায় মোর্চা সমর্থকরা। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ সাহস থাকলে সামনে এসে কালো পতাকা দেখান। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের মুখে পিছু হটেন মোর্চা সমর্থকরা।












Click it and Unblock the Notifications