Mamata Banerjee: পায়ে চোট গুরুতর! কালীঘাটেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়! পায়ে আঘাত বেশ গুরুতর। এই অবস্থায় আপাতত কয়েকদিন মুখ্যমন্ত্রীকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই মতো বাড়িতেই রয়েছেন তিনি। এমনকি আগামী কয়েকদিন বাড়িতেই থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর।
আর তাই কালীঘাটের বাড়ি থেকেই রাজ্য প্রশাসন সামলাচ্ছেন প্রশাসনিক প্রধান (West Bengal Chief Minister) । এই অবস্থায় বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি (Mamata Banerjee) । জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার, ১২ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। আর তা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের অফিসে হবে বলে জানা গিয়েছে।

আর সেই মতো সমস্ত মন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আর সেই মতো নবান্নের তরফে সমস্ত দফতরের মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পুজোর আগেই এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক। ফলে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee) নিতে পারেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গে গিয়ে ঝড়ের মধ্যে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার। আর সেই কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ভয়ঙ্কর ভাবে চোট পান তিনি। সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। আর সেখানে গিয়ে পায়ে নতুন করে চোট পান তিনি। গত ২৩ সেপ্টেম্বর দুবাই হয়ে কলকাতায় পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেখান থেকে ফিরেই এসএসকেএমে চিকিৎসা করাতে যান তিনি। অবস্থায় চিকিৎসকরা আপাতত কয়েকদিন বাড়িতে বিশ্রামের পরামর্শ দেন। অবস্থা যা তাতে আগামী আরও কয়েকদিন বাড়িতেই থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বাড়ি থেকেই সমস্ত পইরিস্থিতি সামলা দিচ্ছেন।
তা সে ডেঙ্গুর বৈঠক হোক কিংবা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। সবেতেই কখনও ফোনে তো কখনও ভার্চুয়ালে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যপাধ্যায়। এমনকি রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ধর্না চলছে তাও নজরে রয়েছেন সুপ্রিমো। এমনকি দিল্লি কর্মসূচির দিকেও নজর ছিল তাঁর। এবার নিজের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications