বিজেপিকে মাত দিতে গেমপ্ল্যান চেঞ্জ নেত্রী মমতার, ‘দল’ সাজাচ্ছেন ২০২১ যুদ্ধ জয়ের লক্ষ্যে

বিজেপিকে মাত দিতে গেমপ্ল্যান চেঞ্জ মমতার, ‘দল’ সাজাচ্ছেন ২০২১ যুদ্ধ জয়ের লক্ষ্যে

২০২১-এর বিধানসভা ভোটে বিজেপিকে মাত দেওয়াই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য। তাই প্রচারে ঝড় তুলতে নিজে হাতে টিম তৈরি করছেন তিনি। বাংলার ভবিয্যৎ আকাশে অশনি সংকেত দেখতে পেয়েই মমতা গেমপ্ন্যান তৈরি করছেন। ২০১৯ লোকসভা নির্বাচনে স্বপ্নপূরণ হয়নি, তবে ২০২১-এ বিজেপিকে হারানো চাই-ই, তাই এখন থেকেই তৈরি হচ্ছে মমতা।

শুধু পরিকল্পনা নয়, চাই প্রচারের মুখও

শুধু পরিকল্পনা নয়, চাই প্রচারের মুখও

২০২১-এর লক্ষ্যে আগেভাগেই প্রচার কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছেন মমতা। কিন্তু তিনি জানেন প্রচারে ঝড় তোলার জন্য শুধু পরিকল্পনা নয়, চাই প্রচারের মুখও। সেই মুখ খোঁজার কাজ শুরু করে দিয়েছেন তিনি। মমতা নিজে তো আছেনই, আর কাদের উপর পূর্ণবিশ্বাস রেখে তিনি দায়িত্ব ভাগ করে দিতে পারেন, তা-ই এখন ভাঁজছেন তৃণমূল সুপ্রিমো।

তিন তরুণ তুর্কি নেতা মমতার হাতে

তিন তরুণ তুর্কি নেতা মমতার হাতে

মমতার হাতে রয়েছেন এমন তিন তরুণ তুর্কি নেতা, যাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন এক লহমায়। তাঁরা তো করে দেখিয়েওছেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের তিনমাসের মধ্যেই উপনির্বাচনে মোক্ষম জবাব দিয়েছে তৃণমূল। সেই জয়ে যাঁরা মুখ্য ভূমিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে তিনজনকে বিশেষ দায়িত্ব দিয়েই ঘূঁটি সাজাচ্ছেন মমতা।

বাংলাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে

বাংলাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের পাশাপাশি ওই তিনজনের উপর যে বিশেষভাবে নির্ভর করছেন, তা বোঝা যাচ্ছে তাঁর দায়িত্ব বণ্টনে। বাংলাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে এবং বাংলায় ক্ষমতা ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনায় প্রধান ভূমিকা নেবেন জনপ্রিয় ওই তিন নেতা।

শুভেন্দুতে অগাধ আস্থা মমতার

শুভেন্দুতে অগাধ আস্থা মমতার

শুধু পিকের উপর ভরসা না করে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনছেন শুভেন্দু অধিকারীকে। ‘নন্দীগ্রামে সূর্যোদয়ের নায়ক' শুভেন্দুকে তিনি বড়সড় দায়িত্ব দিচ্ছেন। তিনি সিপিএমের গড়ে ঘাসফুল ফুটিয়ে বাংলায় পরিবর্তনের সূচনা করেছিলেন। তারপর থেকে মমতার সমস্ত আন্দোলনের সঙ্গী শুভেন্দু। মুর্শিদাবাদ, মালদহ হোক বা জঙ্গলমহল কিংবা দিলীপ ঘোষের খড়গপুর, সর্বত্রই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাফল্য এনে দিয়েছেন। উপনির্বাচনে দিলীপ ঘোষের খড়গপুর থেকে দলীয় প্রার্থীকে জিতিয়ে এনে বিধায়ক করেছেন শুভেন্দু।

তরুণ তুর্কি মহুয়ার উত্থানেও ভরসা পাচ্ছেন মমতা

তরুণ তুর্কি মহুয়ার উত্থানেও ভরসা পাচ্ছেন মমতা

শুভেন্দু ছাড়াও মমতা নির্ভর করছেন সাংসদ মহুয়া মৈত্রের উপর। শুধু নিজের হয়ে প্রচারেই তিনি দাগ কাটেননি। তিনি পরবর্তী উপনির্বাচনে প্রভাব ফেলেছেন। সাংসদ হিসেবে তাঁর দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি জেলার দায়িত্ব তিনি সামলাচ্ছেন শক্ত হাতে। তাঁর ভূমিকা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভরসা করে বড় দায়িত্ব দেবেন ২০২১ নির্বাচনের আগে।

রাজীবের লড়াকু মানসিকতাও সম্পদ তৃণমূলের

রাজীবের লড়াকু মানসিকতাও সম্পদ তৃণমূলের

শুভেন্দু-মহুয়া ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে গুরুদায়িত্ব দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। স্বচ্ছ ভাবমুর্তি আর মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতায় তিনি অনেক অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। বিগত উপনির্বাচনে তাঁর সেই বৈশিষ্ট্য ধরা পড়েছে। তাই তাঁকেও ভরসা করছেন মমতা। তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেনই। আছেন ভাইপো অভিষেকও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+