লুক আউট নোটিশে থাকা রোশন কেন রাজনাথের পাশে, প্রশ্ন মমতার

রোশন গিরির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে রাজ্য প্রশাসন। গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু তারপরও সেই রোশন গিরির সঙ্গে দিল্লিতে বৈঠক করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

পাহাড়ে নয়া বোর্ড গঠন করে কেন্দ্রকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। 'কীভাবে তিনি লুক আউট নোটিশ থাকা একজনকে নিয়ে বৈঠক করতে পারেন', প্রশ্ন তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মোর্চা সম্পাদক রোশন গিরির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে তীব্র আপত্তি তোলেন তিনি।

লুক আউট নোটিশে থাকা রোশন কেন রাজনাথের পাশে, প্রশ্ন মমতার

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাংবিধানিক পদ। সেই পদে থেকে তিনি প্াহাড় হিংসায় অভিযুক্ত রোশন গিরির সঙ্গে বৈঠক করতে পারেন না।' উল্লেখ্য, রোশন গিরির বিরুদ্ধে সম্প্রতি লুক আউট নোটিশ জারি করে রাজ্য প্রশাসন। পরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাঁর বিরুদ্ধে। কিন্তু তারপরও সেই রোশন গিরি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করছেন। এবং তা মদত দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাহাড় নিয়ে বৈঠক করেন মোর্চা প্রধান বিমল গুরুংয়ের দূত রোশন গিরি। এইদিনই বিনয় তামাংয়েরও দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল। কিন্তু বিনয় তামাং দিল্লিও যাননি, সেই বৈঠক হয়নি। রোশন গিরি পাল্টা তোপ দাগেন, 'কে বিনয় তামাং, পাহাড় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনিই। তিনিই পাহাড়ের দূত।'

লুক আউট নোটিশে থাকা রোশন কেন রাজনাথের পাশে, প্রশ্ন মমতার

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাল্টা তোপ দাগেন। লুক আউট নোটিশ জারি হওয়া এক অভিযুক্তের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক করা সমীচিন নয়। কেন্দ্রের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত ছিল। পাহাড়ে অশান্তিতে রাজ্যের পাশে দাঁড়ানোই কেন্দ্রের সর্বাগ্রে উচিত। তা না করে পাহাড়ে উত্তাপ ছড়াচ্ছেন যাঁরা, তাঁদের মদত দিয়ে চলেছে কেন্দ্র।

প্রসঙ্গত, এদিনই পাহাড়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন গঠন করে রাজ্য। সেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মাথায় বসানো হয় মোর্চার 'বিদ্রোহী' নেতা বিনয় তামাংকে। জিটিএ আইনের ৬৫বি ধারায় এই বোর্ড গঠন করে মমতা জানান, ন'সদস্যের বোর্ডে থাকবেন আটজন অ্যাডমিনিস্ট্রেটর ও একজন প্রিন্সিপাল সেক্রেটারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+