ভুটানের জলে এত বড় দুর্ঘটনা ঘটেছে, ওদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত: মমতা

উত্তরবঙ্গের হড়পা বানের ক্ষতচিহ্ন সমগ্র বাংলার মানুষের মনে এখনো দাগ কাটছে। তবে এই এতবড় বিপর্যয়ের মূল কারণ হিসেবে ভুটানকে দুষলেন মমতা। ভুটানের জলেই নাকি এই বন্যার উৎপত্তি। তাই ভুটানকেও এই দুর্যোগের ক্ষতিপূরণ দিতে হবে। সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় ঠিক এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে এলাকাবাসীদের সমস্ত রকম ক্ষয়ক্ষতিতে সহায়তার আশ্বাস দেন তিনি। বামনডাঙায় সাত জনের হাতে চাকরির কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

৪ অক্টোবর অতিরিক্ত বৃষ্টির ফলে উত্তরবঙ্গে সবচেয়ে বিপর্যস্ত এলাকাগুলির মধ্যে একটি হলো নাগরাকাটার বামনডাঙা। ডায়না ও খাটিয়া নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছিল নাগরাকাটার বামনডাঙা এলাকা। সেখানে দাঁড়িয়ে আবারও মুখ্যমন্ত্রী বলেন, ভুটানের জলেই ঘটেছে এই বিপর্যয়। তিনি বলেন, ''আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো-ভুটান নদী কমিশন গড়া হোক এবং তার সদস্য করা হোক বাংলাকে। ভুটানের জলেই এত বড় ঘটনা ঘটেছে। আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক।’’

উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রী যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও পরিবার পিছু একটি করে চাকরির ঘোষণা করেছেন। নাগরাকাটার ভেঙে যাওয়া সেতুটি পুনর্নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দুর্যোগে যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে, তাঁদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যাদের কৃষিজমি নষ্ট হয়েছে, তাঁরা শস্য বিমার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন। যাদের নথিপত্র হারিয়েছে কিংবা জলে নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের জন্য বিশেষ ক্যাম্পেরও ব্যবস্থা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+