মমতা মোদী-শাহ’সুরমর্দিনী! বিপুল জয়ের ট্রেন্ডিংয়ে ভবানীপুরে যেন ‘দেবীপক্ষে’র সূচনা

মমতা মোদী-শাহ’সুরমর্দিনী! বিপুল জয়ের ট্রেন্ডিংয়ে ভবানীপুরে যেন ‘দেবীপক্ষে’র সূচনা

মমতার বিজয়রথ তরতরিয়ে এগিয়ে চলেছে নতুন রেকর্ডের পথে। জয়ের মার্জিন আকাশ ছুঁতে চলেছে। মাত্র ৫৭ শতাংশ ভোট পড়েছিল ভবানীপুরে, তবু জয়ের মার্জিনে রেকর্ডের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জয়ের এই ট্রেন্ডিং যেন ভবানীপুরে দেবীপক্ষের সূচনা করে দিল। মহালয়া আসতে এখনও বাকি তিনদিন। তার আগেই রবিবারই উমার প্রবেশ হয়ে গেল বাংলায়।

মমতার ছবি দিয়ে হোর্ডিংয়ে লেখা- মোদী-শাহসুরমর্দিনী

মমতার ছবি দিয়ে হোর্ডিংয়ে লেখা- মোদী-শাহসুরমর্দিনী

ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই হাজরা মোড়ে হোর্ডিং পড়েছিল- ঘরের মাঠে খেলা হবে। সেই খেলা শেষ এবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষা। রবিবার ফলাফলের ট্রেন্ড আসা শুরু হতেই হাজরা মোড় থেকে ভবানীপুরের মোড়ে মোড়ে বদলে গেল হোর্ডিং। এখন মমতার ছবি দিয়ে হোর্ডিংয়ে লেখা- মোদী-শাহসুরমর্দিনী।

ভবানীপুরে জয়ের বিপুল মার্জিন মাইলেজ পেলেন মমতা

ভবানীপুরে জয়ের বিপুল মার্জিন মাইলেজ পেলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভবানীপুরের আদ্য অক্ষর বি। আর ভারতেরও বি। এবার ভবানীপুর থেকেই ভারত-জয়ের যাত্রা শুরু হবে। ভবানীপুরে বিপুল ব্যবধান জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ২০২৪-এর মমতা বন্দ্যোপাধ্যায় মোদী-বিরোধী মুখ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন। বাংলায় বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসার পর ভবানীপুরে তাঁর জয়ের মার্জিন তাঁকে মাইলেজ দিল ২০২৪-এর নির্বাচনের আগে।

মোদী-শাহদের রাজনৈতিকভাবে বধ করার অস্ত্র দিদির হাতে

মোদী-শাহদের রাজনৈতিকভাবে বধ করার অস্ত্র দিদির হাতে

ভবানীপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন ৩০ হাজার পেরোতেই তাঁকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করতে শুরু করে দিল তৃণমূল। মোদী-শাহদের অসুরের সঙ্গে তুলনা করে বুঝিয়ে দেওয়া হল আগামী দিনে মোদী-শাহদের রাজনৈতিকভাবে বধ করার অস্ত্র রয়েছে দিদির হাতেই। মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভারতীয় রাজনীতিতে মোদী-শাহসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে এবার।

তৃণমূল মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরছে মমতাকে

তৃণমূল মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরছে মমতাকে

বাংলার নির্বাচনে জেতার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হ্যাশট্যাগে ট্রেন্ডিং করে তোলা হয়েছিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে মোদী-বিরোধিতায় বিরোধী ঐক্যের বার্তা দিয়েছিলেন। সোনিয়া-রাহুলের সঙ্গে দেখা করে একসঙ্গে চসলার বার্তা দিয়েছিলেন। কিন্তু ভবানীপুর নির্বাচনে-কালে মমতার অবস্থান বদলে যায়। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী বিরোধী মুখ হিসেবে তুলে ধরতে শুরু করে।

নন্দীগ্রামে মমতার হার কাঁটার মতো বিঁধছিল, লক্ষ্য ছিল বড় জয়ে

নন্দীগ্রামে মমতার হার কাঁটার মতো বিঁধছিল, লক্ষ্য ছিল বড় জয়ে

তৃণমূল প্রচার করতে শুরু করে জাতীয় রাজনীতিতে মোদী-বিরোধী ঐক্যের ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে। রাহুল গান্ধী নন, মোদীরবিরোধী ঐক্যের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ভবানীপুরের জয়কে পাখির চোখ করা হয়েছিল। এর আগে তৃণমূল বাংলার বড় জয় পেলেও নন্দীগ্রামে মমতার হার কাঁটার মতো বিঁধছিল গলায়। তা তুলতেই ভবানীপুরে বড় জয় পেতে চাইছিলেন মমতা। সেই কাঙ্খিত জয় আসতেই মমতা দুর্গার ভূমিকায় অবতীর্ণ মোদী-শাহরূপী রাজনৈতিক-অসুর নিধনে।

মমতা নিজের রেকর্ড ভাঙবেন, প্রত্যাশী তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা

মমতা নিজের রেকর্ড ভাঙবেন, প্রত্যাশী তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি ব্যবধান রচনা করে ফেলেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে। এখন তিনি নিজের রেকর্ড ভাঙতে পারেন কি না সেটাই দেখার। ২০১১ সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ৫৪ হাজারেরও বেশি ব্যবধান রচনা করেছিলেন। এবার তা টপকে রেকর্ডের প্রত্যাশী তৃণমূল কংগ্রেসের অগণিত নেতা-কর্মী-সমর্থকরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+