জন পরিষেবায় রাষ্ট্রসংঘের সম্মানজনক পুরস্কার মুখ্যমন্ত্রীকে
রাষ্ট্র সংঘ থেকে জন পরিষেবা পুরস্কার নেওয়ার ফাঁকেই শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেবে নেদারল্যান্ডসের বণিকসভা
নেদারল্যান্ডসে ব্যস্ততার মধ্যেই কাটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সফরসঙ্গী শিল্পপতিদের সঙ্গে কিছুটা গল্প ও ঘোরাঘুরি করেন তিনি। শুক্রবার রাষ্ট্রসংঘের তরফ থেকে জন পরিষেবা দিবসে জন পরিষেবা পুরস্কার দেওয়া হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।
বুধবার ঐতিহাসিক শহর দ্য হেগ-এর মাটিতে নেদারল্যান্ডসের বণিকসভা ভিএনও-এনসিডব্লিউ-র প্রতিনিধিদের বাংলার বিনিয়োগকারীরা জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়নের মানসিকতায় কতটা এগিয়ে গিয়েছে।

তবে, সে অর্থে বৈঠকটি লগ্নি টানার কোনও বৈঠক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় হেগে গিয়েছেন রাষ্ট্রসংঘের আমন্ত্রণে। সেই সুযোগে বাংলার শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের পরিবেশটা তুলে ধরেন। নেদারল্য়ান্ডসের বণিকমহল জানায়, জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিরাট প্রতিনিধিদল নিয়ে তাঁরা যোগ দেবেন। সম্মেলনে হাজির ছিলেন, জার্মান ও ইতালির শিল্প-প্রতিনিধিরা। রাজ্য সরকারের উদ্যোগে দ্য হেগ শহরের ম্যারিয়ট হোটেলের কনফারেন্স হলে শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন ডাচ বণিকসভা ভিএনও-এনসিডব্লিউ-র প্রেসিডেন্ট হান্স ডি বোয়ের, নেদারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, হর্ষ নেওটিয়া, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সত্যম রায়চৌধুরীর মতো শিল্পপতিরা।












Click it and Unblock the Notifications