Mamata Banerjee: 'বর্ষায় পাহাড়ে যাবেন না', পর্যটকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ভারী থেকে অতি ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিশেষ করে পাহাড়ি জেলাগুলির অবস্থা সংকটজনক। একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অনেক পর্যটক আটকে রয়েছেন। তাঁদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে এই সময় পর্যটকদের পাহাড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন খুব বর্ষায় কেউ যেন পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে না যান। কালিম্পংয়ের একাধিক রাস্তায ধস নামছে। একদিকে সরু রাস্তা অন্যদিকে তিস্তার জল বাড়ছে। তাই সাবধান থাকতে হবে সকলকে।

Mamata-banerjee467561


প্রবল বর্ষণে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। একদিকে ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে আরেকদিকে সিকিমে চলছে অবিরাম বর্ষণ তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে যাওয়ার একাধিক রাস্তায় ধস নেমেছে। ১০ নম্বর জাতিয় সড়কের অবস্থা ভয়াবহ। তিস্তা বাজার এলাকায় প্রায় রাস্তার উপরে উঠে এসেছে তিস্তা নদী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন কখনও ভুটানের জলে তো কখনও সিকিমের জলে ভাসছে উত্তরবঙ্গ। কালিম্পংয়ের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও এখনও অনেক রাস্তায় ধস রয়েছে। দার্জিলিংয়ের পরিস্থিতিও এখন মোটের উপরে স্বাভাবিক রয়েছে। কয়েকমাস আগে দার্জিলিংয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। টয় ট্রেনের রাস্তাতেও ধস নেমেছিল। যার জন্য সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল টয় ট্রেন পরিষেবা।

অতি বৃষ্টির কারণে দার্জিলংয়ের রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক বন্ধ করে রাখা হয়েছে। জিটিএ-র তরফ থেকেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বর্ষা কালে তেমন পর্যটক যেতেন না পাহাড়ে। কিন্তু করোনার পর থেকে বর্ষাকালেও পাহা়ড়ে পর্যটতদের ভিড় দেখা যাচ্ছে। সেকারণে এবার মুখ্যমন্ত্রীও পর্যটকদের এই নিয়ে সতর্ক করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+