মোদীর রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু বাংলার পাঁচগুণ, বিরোধীদের নিরস্ত্র করতে হাতিয়ার মমতার
মোদীর রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু বাংলার তুলনায় পাঁচগুণ। তবু তাদের ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে না। রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় দারুন কাজ করলেও যত কথা বাংলা নিয়ে কেন।
মোদীর রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু বাংলার তুলনায় পাঁচগুণ। তবু তাদের ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে না। রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় দারুন কাজ করলেও যত কথা বাংলা নিয়ে কেন। বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভিন রাজ্যের পরিসংখ্যান তুলে ধরেই বোঝাতে চাইলেন বাংলা কতটা ভালো কাজ করেছে স্বাস্থ্য পরিষেবায়।

তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবায় বাংলা মডেল। কেউ যদি মনে করে বিজনেসের স্বার্থে মিথ্যে ভাষণ দেবেন দিতে পারেন, কিন্তু সেটা করবেন না। বিধানসভা ডেঙ্গু-বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী সাবধান করলেন বিরোধীদের। তাঁর বার্তা আসুন আমরা একসঙ্গে কাজ করি। মানুষের বিপদের সকলে একসঙ্গে পাশে দাঁড়াই।
এদিন সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্যরা। কংগ্রেসও সুর চড়িয়েছিল এই বিতর্কে। তাদের উদ্দেশ্য করেই মমতা একে একে ভিন রাজ্যের পরিসংখ্যান তুলে ধরলেন। আর বাংলার সঙ্গে তুলনা করলেন ভিনরাজ্যের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা নিয়ে।
মমতা বলেন, গুজরাতে ৪,৮৪১ ডেঙ্গি আক্রান্তের মধ্যে ১৫১ জন প্রাণ হারিয়েছেন, মহারাষ্ট্রে ২,২৭১ জনের মধ্যে ২৪০ জনের মৃত্যু হয়েছে, অসমেও ডেঙ্গি আক্রান্তের মধ্যে ৯৪ জন প্রাণ হারিয়েছেন। অথচ বাংলাকে নিয়েও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, কেন এই দ্বিচারিতা। ৪৪ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হলেও মারা গিয়েছে মাত্র ২৭ জন। বহু মানুষকে আমরা বাঁচাতে পেরেছি, আমাদের স্বাস্থ্যকর্মীরা বাঁচাতে পেরেছেন, বললেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গু মোকাবিলায় কাজ করছেন ৩ হাজার চিকিৎশক, ৪ হাজার নার্স ও ৫১ হাজার স্বাস্থ্যকর্মী।












Click it and Unblock the Notifications