অবজার্ভার বাহিনী পাঠিয়ে ভোট চাইছে বিজেপি! মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন মমতা

দাঙ্গা করে ক্ষমতায় এসেছেন মোদী। সেইভাবেই ক্ষমতার দখল নিজের হাতে রাখতে চাইছেন। বাংলায় অবজার্ভার বাহিনী পাঠিয়ে বিজেপিকে ভোট দিতে বলছেন।

দাঙ্গা করে ক্ষমতায় এসেছেন মোদী। সেইভাবেই ক্ষমতার দখল নিজের হাতে রাখতে চাইছেন। বাংলায় অবজার্ভার বাহিনী পাঠিয়ে বিজেপিকে ভোট দিতে বলছেন। মোদী-শাহর এই ভোট করানোর কৌশলকে সমালোচনা করে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।

অবজার্ভার বাহিনী পাঠিয়ে ভোট চাইছে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে এতদিন ধরে ভোট হয়নি। বিজেপি ভাবছে, আধা সেনাদের দিয়ে শুধু ভোট করাবে। আর নিজেদের অবজার্ভার দিয়ে ভোট করাবে। কিন্ত এভাবে ভোটদান কি সম্ভব। আসলে সিপিএমের হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ হয়েছে। মমতা বলেন, সিপিএম আমলে অনেক মার খেয়েছি।

এ প্রসঙ্গেই তিনি বলেন, সিপিএমের সব নেতা খারাপ নয়। জ্যোতি বসু থাকলেও তিনি এই বিজেপির বিরোধিতা করতেন। বুদ্ধদেব ভট্টাচার্যই বলুন না, তিনি বিজেপিকে সমর্তন করেন কি না। কিন্তু তলে তলে সিপিএম কর্মীরা বিজেপির হয়ে ভোট করছে। এই বিজেপিকে আনবেন না। বিজেপি দেশটাকে শেষ করে দিয়েছে। দেশটাকেই বাতিল করে দিয়েছেন মোদী।

এদিন ফের নরেন্দ্র মোদীকে লাড্ডু খাওয়ানোর কথা বলেন। ভোটের ফলাফল বের হওয়ার পর মাটির লাড্ডু পাঠাবেন তিনি। তাতে কিসমিস না দিয়ে কাঁকড় আর স্টোনচিপ দিয়ে দেবেন। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, বিজেপি এবার হারছেই। দেশের মানুষ বিজেপিকে রিজেক্ট করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+