'মোদীকে মানিনা, নতুন প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব', ফণী-ফোন বিতর্ক নিয়ে ঝোড়ো মেজাজে মমতা
রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে 'ফণী' ঘিরে কার্যত ঝড় উঠে গিয়েছে। সুপারসাইক্লোন ঘিরে প্রধানমন্ত্রীর ফোনের জবাব দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী ।
রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে 'ফণী' ঘিরে কার্যত ঝড় উঠে গিয়েছে। সুপারসাইক্লোন ঘিরে প্রধানমন্ত্রীর ফোনের জবাব দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী । আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে। ভোট বাজারকে উত্তপ্ত করে এদিন বাংলার মাটিতে তমলুকের সভা থেকে মমতাকে তোপ দাগেন মোদী। পাল্টা মেদিনীপুরের গোপীল্লভপুরে তৃণমূলের সভা থেকেও মোদীকে একহাত নিতে ছাড়েননি মমতা।

'এত বড় সাহস'!
এদিনের সভামঞ্চ থেকে মমতা প্রশ্ন তোলেন কিভাবে তাঁকে এড়িয়ে প্রধানমন্ত্রী রাজ্যের সচিবকে ত্রাণ ঘোষণার টাকার কথা জানান? তিনি বলেন, 'মনে রাখবেন,সচিব থেকে ডিএমরা সকলেই মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেন'।

' আপনাকে মানি না'
তমলুকের সভায় যখন প্রধানমন্ত্রী মমতাকে একহাত নিয়ে তোপ দেগে প্রশ্ন তোলেন যে, কেন তাঁর ফোনের জবা দেননি মমতা? তার উত্তরে মমতা গোপীবল্লভপুরের সভা থেকে জানিয়ে দেন, তিনি মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে মানেননা ।' উনি এক্সপায়ারি পিএম। ফলে নতুন প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব।'

'আমরা তো সব চাকরবাকর'
এদিন, মোদীর বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, 'উনি কলাইকুন্ডায় নামবেন.. আর আমরা তো সব চাকর বাকর..' । মমতার দাবি নির্বাচনের আগে কিছুতেই তিনি একই সঙ্গে মোদীর সঙ্গে ডায়াস শেয়ার করবেন না। ওড়িশায় ভোট হয়ে যাওয়াতে নবীন পট্টনায়ক তা করতে পেরেছেন, তবে মমতা নির্বাচনী প্রেক্ষাপটে তা করবেন না বলে সাফ জানিয়ে দেন।












Click it and Unblock the Notifications