কেন প্রার্থীপদ বাতিল নয়! প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ মমতার

বাকি দলগুলির বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। তমলুকের সভা থেকে এমনটাই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাকি দলগুলির বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। তমলুকের সভা থেকে এমনটাই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী কোন লাটসাহেব যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। প্রশ্ন করেছেন তৃণমূল নেত্রী। কেন মোদীর প্রার্থীপদ বাতিল করা হবে না সেই প্রশ্নও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এলাকায় উন্নয়নের বর্ণনা

এলাকায় উন্নয়নের বর্ণনা

তমলুকের সভায় গিয়ে এলাকায় সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপার স্পেশালিটি হাসপাতাল, নার্সিং কলেজ, আইটিআই, পলিটেকনিক, কিষাণমাণ্ডির কথা উল্লেখ করেন। সমুদ্র পর্যটনে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান। তাজপুর বন্দর ও হেড়িয়ায় ব্রিজ তৈরির কথাও উল্লেখ করেন।

রেলমন্ত্রী হিসেবে ট্রেন

রেলমন্ত্রী হিসেবে ট্রেন

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন মোদী দুরন্ত এক্সপ্রেসের কথা শুনেছেন। হাওড়া-দিঘা ও হলদিয়া-চেন্নাই ট্রেনের বন্দোবস্ত যে তিনি করেছিলেন, সেকথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীকে ফের ব্যক্তিগত আক্রমণ

মোদীকে ফের ব্যক্তিগত আক্রমণ

মোদী মা ও স্ত্রীর পরিচয় দিতে লজ্জা পান বলে এদিনের সভায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি নিজের স্ত্রীর সম্পর্কে কিছু জানেন না, তিনি দেশের মানুষের সম্পর্কে কী জানবেন, প্রশ্ন করেন মমতা।

কেন মোদীর প্রার্থী পদ বাতিল নয় ?

কেন মোদীর প্রার্থী পদ বাতিল নয় ?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মোদীর এক একটা সভায় কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন তিনি। বাকি দলগুলির বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। তমলুকের সভা থেকে এমনটাই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মোদীর প্রার্থীপদ বাতিল করা হবে না সেই প্রশ্নও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাচ্চারা কী শিখবে ?

বাচ্চারা কী শিখবে ?

রাজ্যে একাধিক সভায় নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, বাংলায় দুর্গাপুজোয় বাধা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এসম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলেন, তাহলে বাচ্চারা কী শিখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+