৫৬ ইঞ্চির ছাতি ১১২ ইঞ্চি হলেও, বাংলায় প্রবেশ করতে পারবে না বিজেপি! চ্যালেঞ্জ মমতার

নরেন্দ্র মোদীকে ফের ব্যক্তিগত আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার কোতুলপুরের সভা থেকে তিনি বলেন, শুধু ঘি, মাখন খেয়ে মোটা হচ্ছেন মোদী।

নরেন্দ্র মোদীকে ফের ব্যক্তিগত আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার কোতুলপুরের সভা থেকে তিনি বলেন, শুধু ঘি, মাখন খেয়ে মোটা হচ্ছেন মোদী। ছাতি ছাতি ৫৬ ইঞ্চি থেকে ১১২ ইঞ্চি হলে ভাল হত বলে তিনি মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রধানমন্ত্রী শুধু অশালীন কথা বলেন।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ

প্রধানমন্ত্রীকে কটাক্ষ

বাঁকুড়ার কোতুলপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, যে নিজের স্ত্রীর খবর রাখেন না, তিনি আবার ভারতবর্ষ সামলাবেন। প্রধানমন্ত্রী শুধু ঘি, মাখন খেয়ে মোটা হচ্ছেন বলেও মন্তব্য করেন মমতা। বলেন, ছাতি ৫৬ ইঞ্চির থেকে ১১২ ইঞ্চি হলে ভাল হত।

মমতার তোলাবাজি প্রশ্ন

মমতার তোলাবাজি প্রশ্ন

রাজ্যের বিভিন্ন সভায় মোদী আক্রমণ করে বলছেন, তৃণমূল তোলাবাজি ট্যাক্স। রাজ্যের সর্বত্রই তৃণমূলকে তোলাবাজি ট্যাক্স দিতে হয়। এদিন কোতুলপুরের সভা
থেকে তারই জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোটবন্দি করে কত টাকা তুলেছেন, যে তাকে তোলাবাজ বলা হচ্ছে।

'ভোটের আগে বসন্তের কোকিল মোদী'

'ভোটের আগে বসন্তের কোকিল মোদী'

সমাবেশে মোদী অভিযোগ করেছিলেন, তাঁর করা দুবারে ফোনে সাড়া দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এরই জবাব দিতে গিয়ে কোতুলপুরের সভা থেকে মমতা
বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে বিপর্যয়ের সময় আসেননি মোদী। ভোটের আগে মোদীর রাজ্যে আসাকে বসন্তের কোকিলের সঙ্গে তুলনা করেন তিনি। সঙ্গে তিনি আশ্বাস
দেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+