চা-ওয়ালা হয়েছে ভাঁওতাবাজ! কোচবিহারে মোদীকে হরিদাস বলে সম্বোধন মমতার

প্রধানমন্ত্রী হরিদাস, ফ্যাসিবাদী, স্বৈরাচারী। কোচবিহারের রাসমেলার মাঠ থেকে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী হরিদাস, ফ্যাসিবাদী, স্বৈরাচারী। কোচবিহারের রাসমেলার মাঠ থেকে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাই পরবর্তী কেন্দ্রীয় সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মন্তব্য করেছেন তিনি।

কোচবিহারে উন্নয়নের বর্ণনা

কোচবিহারে উন্নয়নের বর্ণনা

কোচবিহারের রাসমেলার মাঠে সে জেলার উন্নয়নের বর্ণনা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কলেজ, মেডিক্যাল কলেজ শুরু করে আইটিআই সবই হয়েছে তৃণমূলের
সময়ে। ৬৬ বছরের ছিটমহল সমস্যার সমাধান করেছে তৃণমূল। রাজ্য সরকার ১১০০ কোটি টাকা খরচ করেছে।

প্রধানমন্ত্রীকে হরিদাস বলে সম্বোধন

প্রধানমন্ত্রীকে হরিদাস বলে সম্বোধন

এদিনের সভায় প্রধানমন্ত্রীকে হরিদাস বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারীও বলেন তিনি। এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন বাংলায় এনআরসি করতে দেব না।

'চা-ওয়ালা এখন ভাঁওতাবাজ'

'চা-ওয়ালা এখন ভাঁওতাবাজ'

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ চা ওয়ালা এখন হয়েছে ভাঁওতাবাজ। বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ভোট কেন একটা কাঁচা কলাও
দেবে না মানুষ। রাজনৈতিকভাবে তোমাকে বিদায় দেবে। কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে। ৫ বছরেও চৌকিদারের দেখা নেই বলে কটাক্ষ করেন।

'সারদা তদন্ত ফেলে রাখা হয়েছে'

'সারদা তদন্ত ফেলে রাখা হয়েছে'

এদিন কোচবিহারের সভা থেকে ফের সারদা তদন্ত নিয়ে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন আর মুকুল রায়ের নাম নিয়ে কোনও ইঙ্গিত করেননি। মুখ্যমন্ত্রী বলেন সারদা তদন্ত ফেলে রাখা হয়েছে। গত পাঁচ বছরে সারদা নিয়ে তদন্ত কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে প্রশ্ন করেন মমতা। তিনি বলেন, সারদা-নারদা- হাওয়ালা মোদীবাবুর বাঁশিওয়ালা। রাফালেতে কত পেয়েছেন বলে প্রশ্ন করে সারদা-নারদা-হাওয়ালার বড় নেতা বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন বলেন, ২০১৩ সালে সারদা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ছয় বছরে বিজেপি কতটাকা ফেরত দিতে পেরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+