মোদীর প্রার্থী পদ বাতিলের দাবি! তৃণমূলের সঙ্গে কাদের তুলনা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা
নির্বাচনের মধ্যেই টাকার বিনিময়ে দল ভাঙাচ্ছেন। ভোট প্রচারে কোনও নিয়মই মানছেন না। তাই ভদ্রেশ্বরের সভা থেকে মোদীর প্রার্থী পদ বাতিলের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের মধ্যেই টাকার বিনিময়ে দল ভাঙাচ্ছেন। ভোট প্রচারে কোনও নিয়মই মানছেন না। তাই ভদ্রেশ্বরের সভা থেকে মোদীর প্রার্থী পদ বাতিলের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দল থেকে ৪০ বিধায়ক চলে গেলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে যাবে বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'নির্লজ্জ প্রধানমন্ত্রী'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্লজ্জ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, তোমার পার্টির মতো চোর নয় তৃণমূল। রক্তের বিনিময়ে দল চলে বলেও দাবি করেছেন মমতা।

'১ জন গেলে ১ লক্ষ তৈরি'
প্রধানমন্ত্রী মোদী সোমবার রাজ্যে সভা করতে এসে বলেছিলেন তৃণমূলের ৪০ জন বিধায়ক তাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একজন গেলে ১ লক্ষ তৈরি রয়েছে।

মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি
নির্বাচনী সভা থেকে ৪০ জন বিধায়কে সঙ্গে যোগাযোগের দাবি মোদীর। টাকার বিনিময়ে মোদী দল ভাঙাচ্ছেন বলে অভিযোগ করেছেন মমতা। নির্বাচনের মধ্যেই টাকার মাধ্যমে দলভাঙানোয় মোদী উৎসাহ দিচ্ছেন। নির্বাচনের কোনও নিয়ম মানছেন না। তাই মোদীর প্রার্থীপদ বাতিলের দাবি তোলেন মমতা।

'চাইলেই কি পাওয়া যায়?'
রাজ্যের বিভিন্ন সভায় মোদী অমিত শাহ থেকে শুরু করে দিলীপ ঘোষ, মুকুল রায়রা বিজেপি সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে কখা বলছেন। তাঁরা বলছেন, ন্যুনতম
২৩টি আসন পাবে বিজেপি। কোনও কোনও সভা থেকে জনগণের কাছে রাজ্যে আসন দেওয়ার কথা বলছেন বিজেপি নেতারা। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চাইলেই কী পাওয়া যায়।












Click it and Unblock the Notifications