মোদীকে দেখলেই ভয়! একাধিক কারণের ব্যাখ্যা দিলেন মমতা
মোদীকে দেখলেই ভয় পান অনেকে। কারণ তাঁর চোখ দুটোকেই ভয়। এছাড়াও মোদী ফ্যাসিস্ট কায়দায় কাজ করেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীকে দেখলেই ভয় পান অনেকে। কারণ তাঁর চোখ দুটোকেই ভয়। এছাড়াও মোদী ফ্যাসিস্ট কায়দায় কাজ করেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী তথা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমডাঙার সভা থেকে তাঁর স্লোগান ভিক্ষে নয়, চাইছি ঋণ ভারত গড়তে দিন। ব্যারাকপুর আসনে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএম-এর আঁতাত হয়েছে বলেও অভিযোগ করেন মমতা।

রবীন্দ্র নজরুলকে ভয় নেই, কিন্তু মোদীকে ভয় কেন?
রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিবেকানন্দ কিংবা দেশের অন্য মহাপুরুষদের সাধারণ মানুষ ভয় পায় না কিন্তু দেশে নরেন্দ্র মোদীকে ভয় পায় অনেকেই। কারণ তাঁর চোখ দুটোকেই ভয়। এছাড়াও মোদী ফ্যাসিস্ট কায়দায় কাজ করেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'মোদীকে প্রধানমন্ত্রী মানতে কষ্ট'
অন্য সভার মতো আমডাঙায় তৃণমূলের ভোটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদীকে প্রধানমন্ত্রী মানতে কষ্ট হয়। কেননা তিনি সব সময় মিথ্যা কথা বলেন। সাধারণ মানুষের স্বার্থে মোদী কাজ করেন না বলেও অভিযোগ করেন মমতা।

'প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ফের তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, বেসরকারি প্রতিষ্ঠানের হস্তক্ষেপে অভিযোগ তুলেছেন তিনি। এপ্রসঙ্গে বেসরকারি সংবাদ মাধ্যমগুলি মোদীর চাপে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলা করলে দেশে সর্বনাশ।












Click it and Unblock the Notifications