আমাকে কেন প্রতিনিধিত্ব করতে দেওয়া হল না? ওরা এত জেলাস! মোদীকে তোপ মমতার
এই ধরনের একটি অনুষ্ঠানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর উরস্থিতি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করা হয়েছে নবান্নে পাঠানো যুগ্মসচিবের চিঠিতে। আর এই চিঠি আসার পরেই প্রকাশ্যে তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাসি
রোমে হওয়া বিশ্ব শান্তি সম্মেলনে মমতা বন্দ্যোপাধায়ের যাওয়া বাতিল করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সফরের ব্যাপারে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে অনুষ্ঠানটি সঙ্গতিপূর্ণ নয়।
এই ধরনের একটি অনুষ্ঠানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর উরস্থিতি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করা হয়েছে নবান্নে পাঠানো যুগ্মসচিবের চিঠিতে। আর এই চিঠি আসার পরেই প্রকাশ্যে তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাসি বলে মোদী সরকারকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর।

ভবানীপুর উপনির্বাচনের হাতে আর কয়েকটি দিন। একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপির প্রিয়াঙ্কা টিবড়েওয়াল থেকে শুরু করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একের পর এক ঝোড়ো প্রচার চালাচ্ছেন তিনি। তেমনই আজ শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৬৩ নম্বর ওয়ার্ডের প্রচারসভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রচার সভা থেকেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।
তিনি বলেন, গত কয়েকদিন আগে রোমের একটি শান্তি সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অথচ আমাকে কেন যেতে যেওয়া হল না? আর এদিকে ওরা সব জায়গাতে ধুরে বেড়াতে পারবে? এই প্রসঙ্গে ভ্যাকসিনের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
বলেন,''কোভ্যাক্সিন নিয়ে কেউ আমেরিকা, ব্রিটেনে যেতে পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনকে মান্যতা দেয়নি। কিন্তু বিশেষ অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী গিয়েছেন। অথচ অনেকেই নিজের কাজে যেতে পারেননি। প্রধানমন্ত্রী গিয়েছেন, যেতে দাও। কিন্তু আমাকে কেন প্রতিনিধিত্ব করতে দেওয়া হল না?''
আর এই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বলেন, ওই সম্মেলনে দুজন ক্রিষ্টানের থাকার কথা! একজন মুসলিম থাকবেন। আর আমি যদি হিন্দু হয়ে সেখানে জেতাম কি অন্যায় হতো। হিন্দু বলে তো বড় চিৎকার করো...!
এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে ইতালি সরকার বিশেষ অনুমতি আমাদের দিয়েছিল বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর। আর এই কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর সংজোজন, আমার ওতো বিদেশ ঘোরার ইচ্ছা নেই। কিন্তু যেখানে দেশের সম্মান জড়িত ছিল সেখানে যাওয়াটা প্রয়োজন বলে মনে করেছিলাম।
উল্লেখ্য, Community of Sant'Egidio-এর সভাপতি প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন অগাস্টে। শান্তির বার্তা ছড়িয়ে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং উন্নয়নে অবদান মুখ্যমন্ত্রী রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। Community of Sant'Egidio সংগঠন যেমন সারা বিশ্বে দুর্বল ও দুঃস্থদের নিয়ে কাজ করে, ঠিক তেমন কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন বলে বলা হয়েছিল চিঠিতে। সেখানে ২০২১-এ পশ্চিমবঙ্গে তৃতীয়বার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানো হয়েছিল।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications