মোদীর 'মিষ্টি পাঠানো' মন্তব্যের পর 'রসগোল্লা খাওয়ানো' নিয়ে শ্রীরামপুরের সভায় কী বললেন মমতা

এক বিশেষ সাক্ষাৎকারে এদিন সকালেই রাজনীতির চেনা গণ্ডির বাইরে অক্ষয় কুমারের একাধিক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী মোদী।

এক বিশেষ সাক্ষাৎকারে এদিন সকালেই রাজনীতির চেনা গণ্ডির বাইরে অক্ষয় কুমারের একাধিক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী মোদী। সেই সাক্ষাৎকারেই তিনি বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পছন্দ করে তাঁকে কুর্তা কিনে পাঠান। পাশাপাশি, মমতা মিষ্টিও পাঠান। আর মোদীর এই মন্তব্যের পর এদিন শ্রীরামপুরে দলীয় সভায় 'রসগোল্লা' খাওয়ানো নিয়ে মুখ খুলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার 'রসগোল্লা' বার্তা

মমতার 'রসগোল্লা' বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাইভোল্টডে প্রচারে বিজেপি ও মোদীর বিরুদ্ধে একাধিক তোপ দাগেন। তিনি বলেন, উত্তর প্রদেশ থেকে কেরল, তামিলনাড়ু, বিহার,অন্ধ্রপ্রদেশে হারতে চলেছে মোদীর শিবির। পাশাপাশি, তাঁর দাবি বাংলা থেকে মোদীর দল 'রসগোল্লা' পাবে, অর্থাৎ শূন্য পাবে। আর এই কথা প্রসঙ্গে মমতা বলেন, পুজো বা উৎসবে এলে বাংলা যেমন অতিথি আপ্যায়ন করেন তেমনই রসগোল্লা খাওয়ানো হবে বিজেপিকে।

'মোদীর মুখে লুকোপ্লাস্টার ' লাগানো হবে

'মোদীর মুখে লুকোপ্লাস্টার ' লাগানো হবে

এদিন, সাম্প্রদায়িকতা ,এনআরসি, নিয়ে মোদীকে তোপ দিয়ে একাধিক বার্তা দেন মমতা। তিনি দাবি করেন, বিজেপি সরকার এনআরসির নামে বাঙালি হটাও অভিযান করছে। তাঁর দাবি, 'মোদী আসলে ভোট পাখি, কু কু করে ডাকে..'। মমতা বলেন, আগামী দিনে 'মোদীর মুখে লুকোপ্লাস্টার ' লাগাবে জনতা।

চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি

চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি

এদিন, বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতার দাবি , বিজেপির চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। মোদী তাঁকে হারাতে সমস্ত এজেন্সি ব্যবহার করলেও তা করতে পারবেন না,বলে এদিনের মঞ্চ থেতে গর্জে ওঠেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+