তৃণমূল নেত্রী মমতার ত্রিফলা আক্রমণে বিদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন মমতা চন্দ্রযানের ঘটনাকে সামনে রেখে কেন্দ্রকে তোপ দেগে বলেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয়কে ধামাচাপা দিতেই চন্দ্রযান ২কে চাঁদে পাঠানো হয়েছে।

শুক্রবার মাঝরাতে চাঁদের মাটি ছোঁবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি মহাকাশযান চন্দ্রযান ২। এই ঘটনাকে সামনে রেখে সারা ভারতে সাড়া পড়ে গিয়েছে। দেশবাসী সেই ঐতিহাসিক মুহূর্ত দেখার অপেক্ষায় রয়েছে। রাত জেগে ভারতীয় বিজ্ঞানীদের এই কর্মকাণ্ড চাক্ষুষ করতে আহ্বান জানিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘটনাকে সামনে রেখেই ফের একবার কেন্দ্র বিরোধিতায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্থনৈতিক বিপর্যয় ধামাচাপা দিতে নাটক

অর্থনৈতিক বিপর্যয় ধামাচাপা দিতে নাটক

এদিন মমতা চন্দ্রযানের ঘটনাকে সামনে রেখে কেন্দ্রকে তোপ দেগে বলেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয়কে ধামাচাপা দিতেই চন্দ্রযান ২কে চাঁদে পাঠানো হয়েছে।

মমতার কটাক্ষ, যেন মনে হচ্ছে এই প্রথম চন্দ্র অভিযানে ভারত যাচ্ছে। যেন এই সরকার ক্ষমতায় আসার আগে কোনও চন্দ্রাভিযান হয়নি। আসলে দেশের অর্থনৈতিক বিপর্যয়কে ধামাচাপা দিতেই এসব করা হচ্ছে।

 চিদাম্বরম নিয়ে তোপ মমতার

চিদাম্বরম নিয়ে তোপ মমতার

এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি বলেছেন, আমি জানিনা এই মামলায় কী রয়েছে। আইন তার নিজের পথে চলবে। তবে যেভাবে একজন সাধারন কয়েদির মতো করে তাঁকে তিহার জেলে বন্দি রাখা হয়েছে তা ঠিক হয়নি। ন্যূনতম সম্মানটুকু দেওয়া উচিত ছিল।

বাংলায় এনআরসি নয়

বাংলায় এনআরসি নয়

পাশাপাশি জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলায় কোনওভাবেই এনআরসি চালু করতে দেব না। দেশের অর্থনৈতিক বিপর্যয় ধামাচাপা দিতে এনআরসিকে হাতিয়ার করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এমনটাই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দেশের একমাত্র রাজ্য হিসেবে অসমে এনআরসি লাগু করা হয়েছে। বাংলায়ও বিজেপি এনআরসি লাগু করতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+