কংগ্রেসের ডেভিড কেন তৃণমূলে! প্রণব মুখার্জিকে কটাক্ষ করে কারণ জানালেন মমতা
উন্নয়নের স্লোগান আর অধীরকে আক্রমণ দিয়ে বেলেডাঙার সভা শেষ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৪২-এ ৪২ পেতে গেলে বহমরপুর জিততে হবে।
উন্নয়নের স্লোগান আর অধীরকে আক্রমণ দিয়ে বেলেডাঙার সভা শেষ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৪২-এ ৪২ পেতে গেলে বহমরপুর জিততে হবে। মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদে অনেক কাজ করেছে সরকার। সিপিএম বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে কংগ্রেস, তাই অপূর্ব সরকার তৃণমূলে বলে জানিয়েছেন মমতা।

'৪২-এ ৪২ পেতে মুর্শিদাবাদের সব আসন চাই'
মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের প্রচারে বলেন, আগে মুর্শিদাবাদ তাদের বঞ্চিত করেছে। কিন্তু এবার ৪২-এ ৪২ পেতে বহরমপুর চাই। জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনও চাই বলে জানিয়েছেন তিনি। কংগ্রেসকে ভোট দিয়ে ভোট ভাগ না করতে আহ্বান জানান তিনি।

প্রণব মুখার্জিকে আক্রমণ
বেলডাঙার সভা থেকে প্রণব মুখার্জিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আরএসএস-এর সদর দফতরে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। অধীর ও
অভিজিতের প্রচারে আরএসএস সাহায্য করছে বলে অভিযোগ করেন মমতা। পশ্চিমবঙ্গে তৃণমূল তৈরি না হলে, বামেরা বিদায় হত না বলে মন্তব্য করেন তিনি।

বিজেপি ও মোদীকে আক্রমণ
বিজেপি বাধন হারা ও সৃষ্টি ছাড়া। বেলডাঙার সভা থেকে এমনটাই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ৫ বছরে ১০ কোটি বেকারের
চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কাউকে দিয়েছে কিনা প্রস্ন করেন তিনি। আবার বিজেপি ফিরলে আর নির্বাচন হবে কিনা সন্দেহ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর
প্রশ্ন কেন পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি করছেন মোদী। ধর্মের নামে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন তিনি।

অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ
আগেই জানা গিয়েছিল অধীর চৌধুরী নিজের বর্তমান স্ত্রীর কথা হলফনামায় জানিয়েছেন। কিন্তু তিনি তাঁর প্রাক্তন স্ত্রীর কথা হলফনামায় উল্লেথ করেননি বলে
এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যেপাধ্যায়। মুখ্যমন্ত্রী নতুন স্লোগান তুলে বলেন, বাম আর রাম, মধ্যে খানে অধীর রাজ। বিজেপি ও সিপিএম-এর সঙ্গে অধীর চৌধুরীর আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন
মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সকালে বিজেপি, দুপুরে কংগ্রেস আর রাতে সিপিএম করেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দয়া করে তাঁকে যেন প্যান্ডোরা বাক্স খুলতে বাধ্য না করা হয়।












Click it and Unblock the Notifications