'এদের আচরণ হিটলার-চেসেস্কুর চেয়েও খারাপ', বিবিসি পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মমতার
তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যেই বিবিসির একাধিক দফতরে আয়কর তল্লাশি। মঙ্গলবার সকাল থেকে মুম্বই সহ দেশের একাধিক বিবিসির অফিসে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা।
তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যেই বিবিসির একাধিক দফতরে আয়কর তল্লাশি। মঙ্গলবার সকাল থেকে মুম্বই সহ দেশের একাধিক বিবিসির অফিসে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। আর এই ঘটনা সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
একেবারে কড়া ভাষায় সংবাদমাধ্যমকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিবিসির অফিসে আয়কর হানা আদৌতে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ বলে দাবি বিরোধীদের। আর এই বিতর্কের মধ্যেই এবার এই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'ক্ষমতায় থাকলেই সবকিছু করা যায় না'
রাজ্য বিধানসভাতেই আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। আর এরপরেই বিবিসি নিয়ে মমতার মন্তব্য, বিবিসি সত্য এবং আপডেট তথ্য দিয়েছে। শুধু তাই নয়, এই সরকারের বিরুদ্ধে বিবিসি কিছু দেখিয়েছে। আর তাই প্রতিহিংসাবশত এই কাজ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তাঁর প্রশ্ন, কেন সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। তাঁরাই তো সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ক্ষমতায় থাকলেই সবকিছু করা যায় না।

হিটলারের থেকেও খারাপ
শুধু তাই নয়, জনগণের রায় মেনে বিজেপি চলছে না বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর মতে, জনগণের রায় মেনে চলা উচিৎ। তবে ওরা (কেন্দ্রীয় সরকার) স্বৈরতান্ত্রিক মনভাব নিয়ে চলছে। এদের আচরণ হিটলার-চেসেস্কুর চেয়েও বেশি বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তবে বিবিসি'র প্রতি তাঁর সমর্থন আছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পাশাপাশি বিবিসির দফতরে আয়কর তল্লাশি নিয়ে সুর চড়িয়েছেন মহুয়া মৈত্র সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতা। আর এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

২৪ ঘন্টা ধরে চলে সমীক্ষার কাজ
যদিও বিবিসি অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন দফতরে আয়কর হানার বিষয়টি গভীর ভাবে মনিটারিং ব্রিটেন করেছে বলেই খবর। যদিও আয়কর দফতরের দাবি, তল্লাশি নয়, সমীক্ষা চালানো হচ্ছে আয়কর দফতরের তরফে। তবে সেই সমীক্ষা ২৪ ঘন্টা ধরে চলে বলে খবর। সকাল থেকে শুরু হয়। আর তা রাত গড়িয়ে আজ বুধবার সকাল হয়ে যায় বলে জানা যায়। আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি আধিকারিকরা খতিয়ে দেখেছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আয়কর আধিকারিকরা ২০১২ সাল থেকে বিবিসির সমস্ত লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিবিসির ব্যবসা পরিচালনার বিভিন্ন নথিও আধিকারিকরা খতিয়ে দেখেন বলে খবর।












Click it and Unblock the Notifications