দেশবাসীকে উদ্বাস্তু করে নির্বাচনী ‘গেমপ্ল্যান’ বিজেপির! অসমবাসীর পাশে উদ্বিগ্ন মমতা

অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ নাম বাদ পড়ায় কেন্দ্রের দিকে আঙুল তুলে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অসমের জাতীয় নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ নাম বাদ পড়ায় কেন্দ্রের দিকে আঙুল তুলে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র ডিভাইন্ড অ্যান্ড রুল চালাচ্ছে। আসলে পুরোটাই নির্বাচনী গেমপ্ল্যান কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র ভোট রাজনীতি চরিতার্থ করতে উসকানিমূলক এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশবাসীকে উদ্বাস্তু করে নির্বাচনী ‘গেমপ্ল্যান’ বিজেপির! অসমবাসীর পাশে উদ্বিগ্ন মমতা

মুখ্যমন্ত্রী এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, নাম-পদবি দেখে বাদ দেওয়া হয়েছে। নাম বাদ দেওয়া হয়েছে মুসলিমদের, হিন্দুদেরও। আসলে এটা বাঙালি খেদাও অভিযান চালাচ্ছে কেন্দ্র। বিহারী খেদাও করা হচ্ছে। সেই কারণেই ইচ্ছে করে নেট বন্ধ করে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জিনিস চলতে পারে না। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। সাংসদের একটি টিমকে আমি অসমে পাঠাচ্ছি। প্রয়োজনে আমিও যাব। তিনি বলেন, কেন্দ্র এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার বাংলার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। কারণ অসমে জাতীয় নাগরিক পঞ্জি থেকে নাম বাদ দেওয়ার সবথেকে বেশি প্রভাব পড়বে বাংলায়।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি নিয়ে তিনি উদ্বিগ্ন। কারণ দেশবাসীকে উদ্বাস্তু করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিজেপি ইচ্ছা করে আইসোলেট করছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। যাঁরা চার-পাঁচ পুরুষ ধরে রয়েছেন, তাঁদের নামও বাদ দেওয়া হয়েছে। হিন্দু-মুসলিম নির্বিশেষে বাদ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নথি থাকা সত্ত্বেও অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সেইসব মানুষের সঙ্গে যোগাযোগ করতে, যাঁদের নিজভূমে পরবাসী করে দেওয়া হয়েছে। উদ্বাস্তু করে ছাড়া হয়েছে। পরিকল্পিতভাবে ফোন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে মেনে নেওয়া যায় না। প্রতিবাদ চলবেই। আমরা অসমবাসীর পাশে আছি বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+