করোনা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ফের 'রণং দেহি' মেজাজে মমতা! হাওড়ার ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসে কী বললেন

করোনা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ফের 'রণং দেহি' মেজাজে মমতা! হাওড়ার ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসে কী বললেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার চেনা সুরে আক্রমণ শানালেন বিজেপির দিকে। অতিমারীর সময় ফের একবার বিজেপি রাজনীতি শুরু করেছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি। হাওড়ার ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন মমতা।

 সোশ্যাল বনাম অ্যান্টি সোশ্যাল

সোশ্যাল বনাম অ্যান্টি সোশ্যাল

'সোশ্যাল হোন, অ্যান্টি সোশ্যাল বা আন সোশ্যাল হবেন না, আর তার জন্য রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। 'হাওড়ায় গতকাল পুলিশকে মারধরের বিষয় নিয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

 ফেক নিউজের অভিযোগ

ফেক নিউজের অভিযোগ

মমতার দাবি, বিজেপির গেরুয়া শিবির থেকেই রাজ্যের সম্পর্কে একাধিক ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে। হাওড়ার রেড জোনে গতকাল পুলিশের ওপর যে আক্রমণ হয়েছে , তা বাড়িয়ে দেখাচ্ছে বিজেপি, বলে তাঁর দাবি।

মমতার ক্ষোভ

মমতার ক্ষোভ

তৃণমূল সুপ্রিমোর দাবি, বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে হাওড়ার ঘটনাকে বড়সড় করে বাড়িয়ে দেখাচ্ছে বিজেপি। তিনি বলেন, 'হাওড়ায় যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। আমি এর নিন্দা করি । তবে আমরা অপরাধের বিচার ধর্ম দেখে করি না।'

সাংবাদিকদের প্রতি বার্তা

সাংবাদিকদের প্রতি বার্তা

এদিন সাংবাদিকদের উদ্দেশে মমতা সতর্কবাণী দেন। তিনি বলেন, বিজেপির পাতা ফাঁদে যেন সাংবাজিকরা পা না দেন। ফের একবার 'ষড়যন্ত্রের' তত্ত্ব টেনে চেনা মেজাজে এদিন বিজেপি নিয়ে তোপ দাগেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+