ওদের জন্যে মর্মবেদনা হয়, কিন্তু দুঃখ হয় না! বিধানসভাতে দাঁড়িয়ে বিজেপিকে তোপ মমতার
খড়দা,শান্তিপুর,গোসাবা এবং দিনহাটা উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। চার কেন্দ্রেই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় শাসকদলের প্রার্থীরা। আর জয়ের পর আজ মঙ্গলবার শপথগ্রহণ করতে বিধানসভাতে আসেন চার কেন্দ্রের জয়ী প্রার্থীরা।
খড়দা,শান্তিপুর,গোসাবা এবং দিনহাটা উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। চার কেন্দ্রেই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় শাসকদলের প্রার্থীরা। আর জয়ের পর আজ মঙ্গলবার শপথগ্রহণ করতে বিধানসভাতে আসেন চার কেন্দ্রের জয়ী প্রার্থীরা। কিন্তু শপথগ্রহনের সময় ছিলেন না কোনও বিজেপি দলের বিধায়করা। আর সেই ছবি দেখে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই ওদের সংস্কৃতি বলে তোপ ডাকলেন তিনি। যা নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত।

সদ্য জিতে আসা চার বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে এদিন অধিবেশনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে রীতিমত রাজ্যের প্রধান বিরোধী শক্তিকে আক্রমন শানালেন তিনি। তৃণমূল সুপ্রিমোর দাবী, বিধানসভার রীতি মানেন না বিজেপি বিধায়করা। কার্যত ক্ষুব্ধ হয়েই তিনি বলেন, 'ওরা যখন মর্জি আসে, যখন মর্জি আসে না'। বিধানসভাটাকে বিধানসভা বলে মনে করে না বলেও মন্তব্য করেন তিনি।
এহেন বক্তব্যকে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধীরা তো ভাঙচুর করেননি। তিনি যে ভাবে ভাঙচুর করেছিলেন বিধানসভা সেটা তো করেননি ওরা। ফলে সংস্কৃতির কথা মাআয় মুখ্যমন্ত্রীর মুখে। তোপ বিজেপি নেতার। শুধু তাই নয়। তিনি বলেন, অধিবেশণে বিজেপি বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না। আক্রমণ করা হয়। কোনও মর্যাদা দেওয়া হয় না বলেও তোপ দাগেন জয়প্রকাশ।
শুধু তাই নয়, মমতা এ দিন চার বিধায়ককে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে বিরোধীদের আক্রমণ করেন। তিনি বলেন, 'আমাদের সরকারই একমাত্র যারা কথা দিয়ে কথা রাখে। কেউ কেউ আচ্ছে দিন বলেন, বুরে দিন চলে আসে।' তাঁর কথায়, ওরা সংস্কৃতি মানে না। বিজয়ী বিধায়কদের বিরোধী দল অভিনন্দন জানাবে এটাই তো রীতি। কিন্তু কেন ওরা নেই তা আমি বলতে পারব না। তবে এভাবে বিধানসভা চলতে পারে না বলেই মনে করেন মুখ্যমন্ত্রী।
তবে জিতে আসা বিধায়কদের বলেন, ''আপনারা যাঁরা মানুষের ভোটে জিতে এসেছেন, তাঁদের অভিনন্দন। তবে মানুষের জন্য কাজ করতেই এখানে এসেছেন, সেটা মনে রাখবেন।''
বিজেপিকে আক্রমণের পাশাপাশি এদিন সরকারের খতিয়ানের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানান, আগামী ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন শুরু হবে। বলেন, ''দুয়ারে সরকার প্রকল্প সর্বত্র প্রশংসিত হয়েছে। বিশ্বের সেরা প্রকল্প হবে তা। ৩ কোটি মানুষ এই ক্যাম্পে পৌঁছেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, লক্ষ্মীর ভান্ডারে কথাও উঠে আসে। বলেন, একমাত্র সরকার যারা তাঁদের ম্যানিফেস্টোতে যা বলে তা করে দেখায়। আর তা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়ছেন, উপ নির্বাচনের কারনে যে সমস্ত জায়গাতে আটকে ছিল লক্ষ্মীর ভাডার প্রকল্প সেই সমস্ত জায়গাতে মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এছাড়াও মমতার কথায় ভ্যাকসিন থেকে শুরু করে একাধিক বিষয় উঠে আসে।












Click it and Unblock the Notifications