ভাটপাড়ায় দাঁড়িয়ে ফের মুকুল-অর্জুনকে 'গদ্দার' তকমা মমতার

নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার গদ্দার বলে কটাক্ষ করলেন মুকুল রায়কে।

আগে বিভিন্ন জনসভায় বিজেপিতে যাওয়া একসময়ের তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়কে নাম না করে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দার তকমা দিয়েছেন। এবার সেই ভাটপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ভাটপাড়ায় দাঁড়িয়ে ফের মুকুল-অর্জুনকে গদ্দার তকমা মমতার

নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার গদ্দার বলে কটাক্ষ করলেন মুকুল রায়কে। এর পাশাপাশি এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া আর এক নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষে ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নাম না করে মুকুল রায়কে বড় গদ্দার ও অর্জুন সিংকে ছোট গদ্দার বলেছেন তিনি। জনসভায় মমতা বলেন, কিছু কিছু মানুষ থাকে যাদের লোভ শেষ হয় না। চাহিদা শেষ হচ্ছে না। তাদের সব জায়গা থেকে ভাগ বসাতে হবে। এত আবদার আমার পক্ষে পূরণ করা সম্ভব না। স্বয়ং ভগবানও এত আবদার মেটাতে পারেনা। ফলে দুটো দল ছেড়ে গেছে এতে তৃণমূলের সুবিধাই হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন।

ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন অর্জুন সিংয়ের খাস তালুক বলে পরিচিত ভাটপাড়ায়। এখানে তৃণমূল ছাড়ার আগে পর্যন্ত তিনি পুরসভার চেয়ারম্যান ছিলেন, বিধায়ক ছিলেন। এরপর তিনি ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী হয়েছেন।

এই এলাকার বাসিন্দা অর্জুন। এছাড়া মুকুল রায়ও এই এলাকার বাসিন্দা। দু'জনকেই তোপ দেখেছেন মমতা। তিনি এর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার কেও আক্রমণ চালান। বিজেপি পাঁচ বছরে কোনও কাজ করেনি। শুধু ভেদাভেদের রাজনীতি করেছে। আর এখন ভোট চাইতে এসেও ভেদাভেদ করছে। ফলে কেন্দ্রে বিজেপি যাতে ফের ক্ষমতায় আসতে না পারে সেজন্য ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হাত শক্ত করার আহ্বান জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাটপাড়া এলাকায় প্রচুর হিন্দিভাষী মানুষের বাস। ফলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতার অংশ জুড়ে হিন্দিতে কথা বলেন। যাতে এলাকার হিন্দিভাষী মানুষদের কাছে সঙ্গে সরাসরি পৌঁছে যেতে পারেন। দীনেশ ত্রিবেদীর জেতার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+