২০১৯-এর পর দুরবীন দিয়ে খুঁজতে হবে বিজেপিকে, তীব্র শ্লেষ প্রত্যয়ী মমতার
‘২০১৯-এর লোকসভা নির্বাচনেই গোহারা হারবে বিজেপি। শুধু হারবে নয়, এমনই হারবে যে দুরবীন দিয়েও ওদের দেখা যাবে না।’
২০১৯-এর ভোটের রেজাল্ট এখনই 'প্রকাশ' করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলন থেকে তিনি বলেন, '২০১৯-এর লোকসভা নির্বাচনেই গোহারা হারবে বিজেপি। শুধু হারবে নয়, এমনই হারবে যে দুরবীন দিয়েও ওদের দেখা যাবে না। উপনর্বাচনে বিপুল জয় পাওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বীর দিকে তীব্র শ্লেষ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

এদিন তিনি বিরোধীদের সমস্ত অপবাদের জবাব দেন কড়া ভাষায়। উল্টে তিনি বিজেপিকে আক্রমণ করেন, 'টাকা ছড়িয়ে বিজেপি ভোট জিততে চায় বলে। মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলার মঞ্চ থেকে তোপ দাগেন, টাকা দিয়ে বাংলা জয় করা যায় না। বাংলায় কোনও ভোটেই টাকা ছড়িয়ে জিততে পারবে না বিজেপি। টাকা দিলে মানুষ তা নেবে, কিন্তু ভোট দেবে না।'
এদিন বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'বিজেপি-র একার পক্ষে তো নয়ই। বিরোধী তিন দল এক হলেও তৃণমূলকে হারনো যাবে না। তার কারণ তৃণমূল মানুষের মনে রয়েছে। মানুষ তৃণমূল দলটা করে ভালোবেসে, অন্তর থেকে। মানুষই বুকে করে বাংলায় আগলে রাখবে তৃণমূল কংগ্রসকে। যতই কুৎসা করক, কিস্যু হবে না।
মমতা বলেন, 'অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দলটা করেছেন তিনি। ভবিষ্যতে তিনি তৃণমূলকে মানুষের দলে পরিণত করে যাবেন। যে দল শুধু মানুষের জন্যই কাজ করবে। মানুষের প্রতি অবহেলা তিনি বরদাস্ত করবেন না। তাঁর কাছে সবার আগে মানুষ। তাঁদের জন্যই সেবায় নিয়োজিত থাকবে তৃণমূল। এটাই তাঁদের আদর্শ। এই লক্ষ্যেই তাঁরা অবিচল থাকবে।'
তিনি এদিন ছাত্র-যুব সমাবেশ থেকে বলেন, 'কেউ যদি কোনও পরিষেবা থেকে বঞ্চিত হন, আমাকে বলবেন। আমায় খবর দেবেন। আমি তার সুরাহা করব।' এদিনই এই মঞ্চ থেকে মধ্যমগ্রামে নিহতের পরিবারকে দু-লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications