দার্জিলিং-এ ভূমিপুত্র তাস! মোদীর মিত্র কেউ নন, বললেন মমতা
দার্জিলিং-এর চকবাজারে তৃণমূলের সভায় ভূমিপুত্র তাস খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবারও বিজেপি দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করেছে বাইরের লোককে।
দার্জিলিং-এর চকবাজারে তৃণমূলের সভায় ভূমিপুত্র তাস খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবারও বিজেপি দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করেছে বাইরের লোককে। গতবার ভোটের পর জয়ী প্রার্থীকে আর দেখা যায়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি দার্জিলিং-এর মানুষের কথা ভাবে না।

'সবাই মোদীর বিরোধী'
দার্জিলিং-এর সভা থেকে নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আর কেউ মোদীর মিত্র নন, সবাই বিরোধী। মোদী জমানায় গণতন্ত্র বিপদের মুখে
বলেও মন্তব্য করেন তিনি। এদিনও তাঁর ভাষণে কালো টাকা আর নোট বাতিলের প্রসঙ্গ উঠে আসে। বলেন চৌকিদার চোর হ্যায়, ঝুটা হ্যায়।

দার্জিলিং-এ ভূমিপুত্র তাস
দার্জিলিং-এর চকবাজারে তৃণমূলের সভায় ভূমিপুত্র তাস খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবারও বিজেপি দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করেছে বাইরের লোককে। গতবার ভোটের পর জয়ী প্রার্থীকে আর দেখা যায়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ করেন তিনি। বিমল গুরুং আগেরবার বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

'পাহাড়ের মানুষকে ভালবাসেন'
চকবাজারের সভা থেকে পাহাড়ের প্রতি তাঁর ভালবাসার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাহাড়কে পাহাড়ের মানুষকে তিনি ভালবাসেন। অভিযোগ করে তিনি বলেন, দার্জিলিং-এর অশান্তিতে দিল্লির মদত রয়েছে।












Click it and Unblock the Notifications