বাংলার সম্মান ধুলোয় মিশোচ্ছে বিজেপি! দোসর হয়েছে কংগ্রেস-সিপিএমও, নিশানা মমতার

বাংলাকে খাটো করতে জোট বেঁধেছে বিরোধীরা। তিনটি দল জগাই, মাধাই আর বিধাই একজোট হয়ে চক্রান্ত করছে। শুক্রবার পঞ্চায়েত মামলায় কড়়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাকে খাটো করতে জোট বেঁধেছে বিরোধীরা। তিনটি দল জগাই, মাধাই আর বিধাই একজোট হয়ে চক্রান্ত করছে। শুক্রবার পঞ্চায়েত মামলায় কড়়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে তিনি বলেন, রাজ্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে বিরোধী তিনদল বিজেপি, কংগ্রেস আর সিপিএম।

বাংলার সম্মান ধুলোয় মিশোচ্ছে বিজেপি! দোসর হয়েছে কংগ্রেস-সিপিএমও, নিশানা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক স্বার্থে এক শ্রেণির নেতা অসত্য ভাষণ দিচ্ছেন। বিজেপি থেকে শুরু করে সিপিএম, এমনকী কংগ্রেসেরও কেউ কেউ কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে রাজ্যের বিরুদ্ধে। বাংলার প্রেস্টিজকে খাটো করছে। আজকের সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়ে গিয়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেস এদিন কীভাবে অপপ্রচার চালিয়ে গিয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের রায়কে মানুষের জয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একথা মাথায় রাখতে হবে যে, পঞ্চায়েত নির্বাচন হয় একেবারে নিচের স্তরে। একেবারেই বুথ লেভেলে নির্বাচন। একেবারেই পাড়ার নির্বাচন। এমন অনেক জায়গা রয়েছে, যেখানে আমরা ক্ষমতায় রয়েছি, আমাদেরও মনোনয়ন দিতে দেওয়া হয়নি। কে এবার পঞ্চায়েতে দাঁড়াবে, তা স্থির করে দেয় গ্রামের মোড়লরা। এ প্রসঙ্গে বেলপাহাড়ির উদাহরণ তুলে ধরেন মমতা।

তিনি বলেন, বহু ক্ষেত্রে হিংসার পিছনে রাজনৈতিক কারণের বদলে স্থানীয় কারণও মুখ্য হয়ে দাঁড়ায়, বিরোধীরা সেটা বুঝতে পারেনি। এটাই পঞ্চায়েতের রীতি। সেই কারণেই বহু ক্ষেত্রে একেবারে স্থানীয় ইস্যুতে ভোট হয়। পাড়ার ঝগড়া মুখ্য হয়ে ওঠে ভোট বাক্সেও। সেইসব ঘটনাতেও তৃণমূলকে জড়িয়ে কুৎসা করা হয়েছে।

এদিন সরাসরি বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় মধ্যে বাস করছি। এদেশে গণতন্ত্র বলে কিছু নেই। সবকিছুকে জলাঞ্জলি দিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। বিজেপি ঠিক করে দিচ্ছে কোথায় কোন তদন্তকারী সংস্থা তল্লাশি চালাবে। এভাবেই দেশ শাসন করছে বিজেপি। বিজেপি যা করছে, তা কোনওদিন দেশে হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রসঙ্গে আরও বলেন, এমন অনেক রাজ্য আছে যেখানে অনেক বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় রাজনৈতিক দল। এমন নয় যে, বাংলাতেই প্রথম এমন হল। অথচ বাংলাকে হেয় করতে কী না করা হল। এইসব করা হচ্ছে পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় সামিল বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেসও। দিল্লিতে বিজেপি বিরোধী লড়াই চালালেও রাজ্যে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করছে ওই দুই বিরোধীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+