বিরোধীরা তিন ভাই একসঙ্গে ঘর করছে! পঞ্চায়েত-মনোনয়নে ‘বজ্রবাণ’ ছাড়লেন মমতা

পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি ঘনঘটা শুরু হয়েছে। মনোনয়ন পর্বে হিংসার পর এতদিনে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি ঘনঘটা শুরু হয়েছে। মনোনয়ন পর্বে হিংসার পর এতদিনে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি, কংগ্রেস, সিপিএম-সহ বিরোধীদের এক বাক্যে বিঁধলেন তিনি। বললেন, এতদিন খুব বিরোধিতা দেখানো হচ্ছিল, এখন তিনভাই একসঙ্গে ঘর করছে।

বিরোধীরা তিন ভাই একসঙ্গে ঘর করছে! পঞ্চায়েত-মনোনয়নে ‘বজ্রবাণ’ ছাড়লেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত ভোট আসতেই তিন বিরোধী দল একসঙ্গে জোট বেঁধেছে জগাই-মাধাই আর বিলাই। তিনজনে মিলে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নকল বিরোধিতার মুখোশ খুলে গিয়েছে। তাঁর কথায়, মিথ্য রটনা করা হচ্ছে। শাসকদল যদি বাধা দিত, এত মনোনয়ন বিরোধীরা দিতে পারতেন না।

তিনি বলেন, রাজ্যে মোট ৫৮ হাজার আসন। বিরোধীরা মিলে ৭৪ হাজার মনোনয়ন দিয়েছে। আর যদি নির্দলদেরও ধরা হয় তবে সেই সংখ্যাটা দাঁড়াবে ৯০ হাজার। অথচ বিরোধীরা কুৎসা-অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এখন আবার একজোট বেঁধে প্রতিবাদ করছে বিরোধীরা।

বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, সেদিন ভুলে যায়নি বাংলার মানুষ, যেদিন বিরোধীল দল করার জন্য কই মাছ খাইয়ে দেওয়া হয়েছিল, হাত কেটে নেওয়া হয়েছিল, জিভ কেটে নেওয়া হয়েছিল। এমন কোনও ঘটনা ঘটেনি। আর সেরকম কোনও হিংসাও ঘটেনি। যা ঘটেছে, তার থেকেও বড় করে দেখানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বেশ কিছু বেশি প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। তবে সেগুলি সব ঠিক হয়ে যাবে। আসনে সঙ্গে সাযুজ্য রেখে প্রার্থী ৫৮ হাজারেই দাঁড়াবে। ধীরে ধীরে শর্ট আউট করা হচ্ছে। বড় সংসারে গ্রামের নির্বাচনে এই সমস্যা থাকে। মানুষ বুঝবেন। সব ঠিক হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+