প্রথম দফার নির্বাচনে ৯১-র মধ্যে বিজেপির আসন কত! শিলিগুড়িতে জানালেন মমতা

সারা দেশে প্রথম পর্যায়ের নির্বাচনে ৯১ টি আসনের মধ্যে বিজেপি ১০ টি আসনও পাবে না। এমনটা দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সারা দেশে প্রথম পর্যায়ের নির্বাচনে ৯১ টি আসনের মধ্যে বিজেপি ১০ টি আসনও পাবে না। এমনটা দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের এদিন দার্জিলিং-এর তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। তিনি বলেন, শিলিগুড়িতে সিপিএম চিঠি লেখা ছাড়া কোনও কাজ করেনি। সমাবেশে উপস্থিত জনগণের কাছ থেকে শুভেচ্ছা চান মমতা বন্দ্যোপাধ্যায়।

'এবার বিজেপি ১০০ আসন পাবে না'

'এবার বিজেপি ১০০ আসন পাবে না'

এবারের নির্বাচনে বিজেপি সারা দেশে একশোটি আসন পাবে কিনা সন্দেহ। এদিন শিলিগুড়ির সভা থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারা দেশে প্রথম পর্যায়ের নির্বাচনে ৯১ টি আসনের মধ্যে বিজেপি ১০ টি আসনও পাবে না।

'বামপন্থী বলেও ভোট নয় সিপিএম কে'

'বামপন্থী বলেও ভোট নয় সিপিএম কে'

বামপন্থী হলেও ভোট দেবেন না সিপিএমকে। কেননা সিপিএম রাজ্য থেকে কোনও আসন পাবে না। সিপিএমকে ভোট দেওয়া মানেই ভোট নষ্ট করা। আর রাজ্যে সিপিএম-কংগ্রেস আর বিজেপি একসঙ্গে খেলা করছে। এমনটাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে কংগ্রেসকে কেন ভোট দেবেন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা মমতার

শিলিগুড়ির সভা থেকেও বিজেপিকেই নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ধর্ম বেচে খেলে হবে না। ধর্ম মানে মানবিকতা। বিজেপি দেশের সর্বনাশ করে চলেছে। তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেউ কেউ গদা, তলোয়ার নিয়ে ভোট চাইছে বলে অভিযোগ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+