টক্কর নিলেই বিনাশ! অর্জুন গড়ে চ্যালেঞ্জ মমতার
যিনি তাঁর সঙ্গে টক্কর নেবেন, তার বিনাশ হবেই। এদিন ভাটপাড়ার সভা থেকে বিজেপি-র উদ্দেশে এমনটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যিনি তাঁর সঙ্গে টক্কর নেবেন, তার বিনাশ হবেই। এদিন ভাটপাড়ার সভা থেকে বিজেপি-র উদ্দেশে এমনটাই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,
এরাজ্যে দাঙ্গাবাজদের কোনও স্থান নেই। এরাজ্যে বিজেপি দাঙ্গা করে বিভেদ তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

বিজেপির বিরুদ্ধে লড়াই
বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করলে তিনি তার বিরুদ্ধে লড়াই করবেন। ভাটপাড়ার সভা থেকে কার্যত এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে দাঙ্গাবাজদের কোনও স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

কেন্দ্রের কাজের সঙ্গে রাজ্যের কাজের তুলনা
ভাটপাড়ার সভা থেকে তিনি রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তাঁর প্রশ্ন গত ৫ বছরে মোদী সরকার কী কাজ করেছে। ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক
তথা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কোনও কাজের নয়। কার্যত এই মন্তব্যই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দীনেশ ত্রিবেদী কাজের মানুষ।

'মোদীর সরকারে আসার সুযোগ নেই'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বলেন, নরেন্দ্র মোদীর ফের সরকারে আসার সুযোগ নেই। কারণ যে চার দফার ভোট হয়েছে, তাতে বাংলা-সহ
উত্তর প্রদেশ, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপির আসন সংখ্যা কমতে চলেছে। ফলে তৃণমূলের হাত শক্ত করে কেন্দ্রে ধর্ম নিরপেক্ষ
সরকার গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications