রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন! নাম না করে শাহকে তীব্র আক্রমণ মমতার
নাম না করে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন! কলকাতা সহ গোটা রাজ্যেই আজ রবীন্দ্র জয়ন্তী পালন করছে বাঙালি। আর এমন একটি দিনে বাংলায় এসেছেন অমিত শাহ। জোড়াসাঁকোতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালাও দিয়েছেন তিনি।
হঠাত শাহের রবীন্দ্র প্রেম নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যেই নাম না করে অমিত শাহকে তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের। মঙ্গলবার বিকেলে ধনধান্য অডিটোরিয়ামে একটি রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখান থেকেই তীব্র আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি, না জেনে অনেক বড়বড় কথা বলা যায়। এমনকি নির্বাচনের কারণে লিখে নিয়ে এসে কিংবা টেলিপ্রমটারে দেখে অনেক বড় বড় কথা বলা যায়। না জেনেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন বলা যায় বলেও কটাক্ষ করেন তিনি।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফের একবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ উঠে আসে। তাঁর কথায়, বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়। তবে বিশ্বকবির আদর্শ থেকে যে কখনও সরে যাওয়া যাবে না বলেও এদিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কবি গুরু বিভেদের বিরুদ্ধে কথা বলতেন, রাখি বন্ধন উতসব পালন করতেন। তাও একবার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে বার্তা দেন প্রশাসনিক প্রধান।

তবে অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বার্তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কড়া ভাষায় পালটা বক্তব্য দিয়েছেন রাহুল সিনহা। নোংরা রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা বলেন, নোংরা রাজনীতি করা হচ্ছে। এমনকি মানসিকতা থেকে মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসার বার্তা দেন রাহুল সিনহা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহের বাংলা সফর দুক্ষেত্রকে একযোগে আক্রমণ করেছেন বাম নেতৃত্ব।

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর দাবি, দুই দলই রবীন্দ্রনাথের আদর্শের কথা বলে না। তবে নোংরা রাজনীতি রবীন্দ্র ভাবাপন্ন মানুষ ভালোভাবে নিচ্ছেন না বলেই দাবি বাম নেতার। কার্যত একই বার্তা এদিন শোনা যায় সেলিমের মুখেও। বলেন, এই রাজনীতি মানুষ মোটেই ভালোভাবে নিচ্ছে না। তবে এটি আরএসএসের পরিকল্পনা বলেও দাবি। সেলিমের কথায়, অমিত শাহ রবীন্দ্রনাথকে হাইজ্যাক করতে এসেছে। বিবেকানন্দ, নেতাজিকে হাইজ্যাক করতে গিয়েও তা পারেনি বলে কটাক্ষ বামনেতার।












Click it and Unblock the Notifications