Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বারবার বলেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র! পরিকল্পিত বন্যা বলে সরব মমতা

ভয়ঙ্কর বন্যার কবলে ঘাটাল। এখনও বহু এলাকা জলের নীচে রয়েছে। জলবন্দি মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নিরাপদ জায়গাতে। কিন্তু এখনও পর্যন্ত বহু মানুষ ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় আজ বন্যা পরিস্থিতি সরজমিনে

ভয়ঙ্কর বন্যার কবলে ঘাটাল। এখনও বহু এলাকা জলের নীচে রয়েছে। জলবন্দি মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নিরাপদ জায়গাতে। কিন্তু এখনও পর্যন্ত বহু মানুষ ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় আজ বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিকল্পিত বন্যা বলে সরব মমতা

কার্যত জলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন। জমা জলের মধ্যে দাঁড়িয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধায়ের পাশে এসে দাঁড়ান সাংসদ দেব, জুন মালিয়া সহ সমস্ত দফতরের নেতা মন্ত্রীরা।

এছাড়াও ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। কার্যত ঘাটালে দাঁড়িয়েই মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের ভূমিকা তীব্র সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, এটা তী পরিকল্পিত বন্যা। প্রত্যেক বছর নিয়ম করে বন্যা হচ্ছে। বারবার কেন্দ্রকে বলছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। কিন্তু এরপরেও ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। এ রকম হলে বার বার বন্যা হবে। কিছুতেই ঘাটালকে বাঁচানো যাবে না বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, এই বিষয়ে আমরা ফের একবার কেন্দ্রের দ্বারস্থ হব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার নির্দেশ মমতার। সঙ্গে থাকা দেব, সেচমন্ত্রী মানস ভুইয়াকে দিল্লি উড়ে যাওয়ার নির্দেশ তাঁর। কেন্দ্রের সেচমন্ত্রীকে পুরো বিষয়টিকে বিস্তারিত জানানোর জন্যে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মতে, অনেকটাই নিচু ঘাটাল এলাকাটা। ফলে বারবার জলের নীচে ডুবে যাচ্ছে এই এলাকা।

অন্যদিকে সুন্দরবন এবং দিঘা সহ সমুদ্র সৈকত বাঁচাতেও উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই সংক্রান্ত কেন্দ্রকে রিপোর্ট পাঠাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘাটালের বিষয়টিও উল্লেখ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

জানা গিয়েছে, এরপরেই ঘাটালের পরিস্থিতি ঘুরে দেখতে হেলিকপ্টারে উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ পথে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাটালের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিমান থেকে সব দেখলাম। ছবিও তুলেছি। কলকাতায় ফিরে গিয়ে রিপোর্ট তৈরি করব.

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, কোনও পরিকল্পনা করা হচ্ছে না। ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে। কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না বলে দাবি তাঁর।

তবে রাজ্য প্রশাসনকে আরও ভালো ভাবে কাজ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে মানুষ ত্রাণ সঠিক ভাবে পান সে বিষয়ে রাজ্য প্রশাসনকেও নজরদারি চালানোর নির্দেশ রাজ্যের প্রশাসনিক প্রধানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+