সারা বছর অধীর চৌধুরী কোথায় থাকেন! কান্দির সভায় ফাঁস করলেন মমতা
মুর্শিদাবাদের বেলডাঙার পর কান্দির সভা থেকেও অধীর চৌধুরীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার সভায় তাঁর প্রশ্ন ছিল অধীর চৌধুরী কোথায় থাকেন।
মুর্শিদাবাদের বেলডাঙার পর কান্দির সভা থেকেও অধীর চৌধুরীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার সভায় তাঁর প্রশ্ন ছিল অধীর চৌধুরী কোথায় থাকেন।
কান্দির সভা থেকে নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন মমতা। জনগণকে প্রশ্ন করে নিজের মুখে বললেন বৈদিক ভিলেজ। এদিন ফের জঙ্গিপুর এবং বহরমপুরে নির্বাচনে কংগ্রেস আরএসএস-এর সাহায্য নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফের অধীরকে ব্যক্তিগত আক্রমণ
কান্দির সভা থেকে ফের অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের করা প্রশ্নের উত্তর দেন নিজের মুখেই। বলেন ভোটের সময় বাদ দিলে সারা বছর অধীর চৌধুরী থাকেন বৈদিক ভিলেজে।

'স্ত্রীও ভয় পেত অধীরকে'
কান্দির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মুর্শিদাবাদের মানুষ অধীর চৌধুরীকে ভয় পায়। এমন কী তাঁর স্ত্রীও ভয় পেতেন। এপ্রসঙ্গে ভোটের হলফনামায় প্রয়াত প্রাক্তন স্ত্রীর
কথা উল্লেখ না করায় প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার সভায় হুমকির সুরে মমতা বলেছিলেন, দয়া করে তাঁকে যেন প্যান্ডোরা বাক্স খুলতে বাধ্য না করা হয়।

'সারদা নারদা হয়েছিল ১৯৮০ সাল থেকে'
রাজ্যে চিটফান্ডের তদন্ত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারদা নারদা হয়েছিল ১৯৮০ সাল থেকে। কেন ২০১১ থেকে সারদার তদন্ত হবে সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেননা তাঁর সরকারই সারদা কর্তাকে কাশ্মীর থেকে গ্রেফতার করেছিল।












Click it and Unblock the Notifications