অধীর চৌধুরী কোথায় থাকেন! বেলডাঙার সভা থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

মুর্শিদাবাদের বেলডাঙার সভা থেকে অধীর চৌধুরীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন অধীর চৌধুরী কোথায় থাকেন।

মুর্শিদাবাদের বেলডাঙার সভা থেকে অধীর চৌধুরীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন অধীর চৌধুরী কোথায় থাকেন।
বহরমপুরের সাংসদ অনেক বড় বড় কথা বলেন, তিনি নিজের দিকে তাকান। নির্বাচনী হলফনামায় আগের স্ত্রীর কথা উল্লেখ করেননি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অধীর চৌধুরী কোথায় থাকেন! বেলডাঙার সভা থেকে ব্যক্তিগত আক্রমণ মমতার

উত্তরবঙ্গে বিভিন্ন সভায় তৃণমূল নেত্রী আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি। কিন্তু দক্ষিণবঙ্গে ঢুকতেই বদলে গেল অভিমুখ। মুর্শিদাবাদের সভা থেকে তিনি কড়া ভাষায়
আক্রমণ করলেন কংগ্রেস নেতা তথা বিদায়ী সাংসদ অধীর চৌধুরীকে।

আগেই জানা গিয়েছিল অধীর চৌধুরী নিজের বর্তমান স্ত্রীর কথা হলফনামায় জানিয়েছেন। কিন্তু তিনি তাঁর প্রাক্তন স্ত্রীর কথা হলফনামায় উল্লেথ করেননি বলে
এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বলেন, দয়া করে তাঁকে যেন প্যান্ডোরা বাক্স খুলতে বাধ্য না করা হয়।

মুখ্যমন্ত্রী নতুন স্লোগান তুলে বলেন, বাম আর রাম, মধ্যে খানে অধীর রাজ। বিজেপি ও সিপিএম-এর সঙ্গে অধীর চৌধুরীর আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন
মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সকালে বিজেপি, দুপুরে কংগ্রেস আর রাতে সিপিএম করেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীর পাশাপাশি
অভিজিত মুখোপাধ্যায়ের প্রচারে আরএসএস সাহায্য করছে বলেও অভিযোগ করেন তিনি।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য জানতে ক্লিক]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+