ভিন রাজ্যের সহমর্মীদের ফাঁদে পা দেবেন না, নাম না করে ওয়েইসিকে আক্রমণ তৃণমূল নেত্রী মমতার

এবার ভিন রাজ্যের রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারের কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী কর্মিসভায় ভাষণ রাখেন।

এবার ভিন রাজ্যের রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারের কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী কর্মিসভায় ভাষণ রাখেন। সেই সময় রাজ্যের সংখ্যালঘুদের কট্টরপন্থী দলের বিরুদ্ধে সাবধান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন কট্টরপন্থী দল বলে বিজেপিকেই আক্রমণ করতেন মুখ্যমন্ত্রী মমতা। তবে সোমবার সেই তালিকাতে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম-কে ঢোকান মমতা।

এনআরসি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

এনআরসি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

এনআরসি নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে সোমবার উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। রাজ্য রাজনীতিতে এখন এনআরসির উপর ভিত্তি করেই রাজনীতি করছে তৃণমূল ও বিজেপি। সেই রেশ ধরে রেখেই গতকাল বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এরপর বিজেপির পাশাপাশি রাজ্যের মানুষকে বিভেদের রাজনীতি থেকে দূরে থাকতে বলেন। তিনি নাম না করে এআইএমআইএম-এর নাম না করে অভিযোগ করেন যে রাজ্যে বিভেদের রাজনীতির চেষ্টা করা হচ্ছে। এই শক্তিদের বিশ্বাস না করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

পাল্টা জবাব ওয়েইসির

পাল্টা জবাব ওয়েইসির

এদিকে মমতার এই ভাষণের পাল্টা জবাব দেন আসাদউদ্দিন ওয়েইসিও। মঙ্গলবার হায়দরাবাদের সাংসদ মমতাকে উদ্দেশ্য করে টুইট করে লেখেন, "যদি হাদরাবাদে থাকা আমাদের মতো কিছু মানুষকে নিয়ে দিদি এতই চিন্তিত তবে তাঁকেও জবাব দিতে হবে যে পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসন কী ভাবে বিজেপি জিতল?"

উত্তরবঙ্গে হারানো জমি খুঁজে পেতে মরিয়া তৃণমূল

উত্তরবঙ্গে হারানো জমি খুঁজে পেতে মরিয়া তৃণমূল

২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে একটি আসনও জোটেনি তাঁদের। আটটির মধ্যে সাতটি পেয়েছিল বিজেপি, একটি কংগ্রেস। সেই হারানো জমি খুঁজে পেতে ফের মরিয়া হয়ে উঠেছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+