'শ্রমিক স্পেশাল ট্রেনের নামে করোনা এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে রেল', বেনজির আক্রমণ মমতার

'শ্রমিক স্পেশাল ট্রেনের নামে করোনা এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে রেল', বেনজির আক্রমণ মমতার

পরিযায়ী শ্রমিকদের সামলাতে হিমসিম অবস্থা রাজ্য সরকারের। ১ জুন আরও ২০০টি শ্রমিক স্পেশাল ট্রেন আসছে রাজ্যে। তাতে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠকে রেলের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি রেলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন শ্রমিক ট্রেনের নামে করোনা এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে।

করোনাব এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে রেল

করোনাব এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে রেল

রাজ্যকে না জানিয়েই ২০০টি পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেন আসছে রাজ্যে। তাতেই ঘুম ছুটেছে রাজ্য সরকারের। কি করে ২০০টি ট্রেনে আসা কয়েক হাজার পরিযায়ী শ্রমিক সামলাবেন তা ভেবে পাচ্ছে না রাজ্য সরকার। বৃহস্পতিবার সংবাদিক বৈঠক করে এই নিয়ে রেলের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন শ্রমিক স্পেশাল ট্রেন নয় করোনা এক্সপ্রেস চালাচ্ছে রেল।

ঠাসাঠাসি ভিড় ট্রেনে

ঠাসাঠাসি ভিড় ট্রেনে

শ্রমিক স্পেশাল ট্রেনে ঠাসাঠাসি করে পাঠানো হচ্ছে শ্রমিকদের। সামাজিক দূরত্বের বিধি না মেনেই চলছে শ্রমিক স্পেশাল ট্রেন। যার জেরে পরিযায়ী শ্রমিকদের করোনা সংক্রমণ বাড়ছে। গত কয়েক দিনে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বেড়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ট্রেনের মেঝেতে বসিয়েও লোক আনা হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেনে। ট্রেনে জল, খাবার কিছু পাচ্ছে না তারা। এইভাবে আসায় শ্রমিক ও তাঁর পরিজনরা তো অসুস্থ হয়ে পড়ছে। অনেকে মারাও যাচ্ছেন।

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ

পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় রাজ্যে করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। গ্রিন জোনে থাকা জেলা গুলিতেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এভাবে পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আগেই তিনি প্রধানমন্ত্রী এবং অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছিলেন।

কেন্দ্রকে তোপ

কেন্দ্রকে তোপ

পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষা করে কেন পাঠানো হচ্ছে না এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন কেন্দ্র নিয়মের কথা বলে নিজেরাই নিয়ম ভাঙছে। অতিরিক্ত বগি দিয়ে কেন পরিযায়ী শ্রমিকদের ফেরানো হচ্ছে না এই নিয়ে সরব হয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+