কেন্দ্র থেকে আমরা কিছু পাইনি, একুশে ভোট বলে সবকিছু নিয়ে রাজনীতি করা হচ্ছে, আক্রমণ নেত্রী মমতার
একুশে ভোট বলে সবকিছু নিয়ে রাজনীতি করা হচ্ছে, আক্রমণ মমতার
করোনা পরিস্থিতির মধ্যেও রাজনীতি চলছে। কিছু হলেই রাস্তায় নেমে আন্দোলন শুরু করছে কিছু কিছু রাজনৈতিক দল। কেবল মাত্র একুশে বিধানসভা ভোট বলেই পদে পদে দুর্নাম করা হচ্ছে রাজ্যকে। বিরোধীদের বিঁধে এমনই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেছেন রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কোনও সাহায্য করেনি কেন্দ্র। খালি হাতে লড়াই করেছে রাজ্য সরকার।

বিরোধীদের আক্রমণ মমতার
রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যেও কারণে অকারণে পথে নেমে আন্দোলন শুরু করছে কিছু কিছু রাজনৈতিক দল। একুশের ভোট বলেই রাজ্য সরকারকে প্রতি মুহূর্তে টার্গেট করা হচ্ছে। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। যাঁরা আন্দোলন করছেন তাঁরা কী দিয়েছেন এতোিদন প্রশ্ন তুলে নাম না করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা

কেন্দ্র কোনও সাহায্য করেনি
করোনা পরিস্থিতি খালি হাতে মোকাবিলা করেছে রাজ্য সরকার। কেন্দ্র কোনও সাহায্য করেনি। বিনামূল্যে পিপিই, অক্সিজেন, ভেন্টিলেশন, থেকে শুরু করে কিছুই দেয়নি কেন্দ্র। খালি হাতে রাজ্য সরকার করোনার লড়াই চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। আর কিছু হলেই কয়েকটি রাজনৈতিক দল গেল গেল রব তুলছেন বলে আক্রমণ শানিয়েছেন মমতা

কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে বাধা
পাড়ায় পাড়ায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। শ্মশানে দেহ দাহ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকী সেফ হোমও তৈরি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মমতা। এই পরিস্থিতিতে মানুষকে মানবিক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারি ও বেসরকারি হাসপাতােল বেড বাড়ছে
রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা বেড বাড়ানো হচ্ছে। ডেন্টাল কলেজ কোভিড হাসপাতাল করা হচ্ছে বলে জানিয়েছেন। এনআরএসে ১১০টি বেড বাড়ানো হচ্ছে। সাড়ে ৩ হাজার ৪ হাজার বেড বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। করোনা রোগীরা সুস্থ হলেই ১৪ দিনের আগেই হাসপাতাল গুলিকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications