নেপালে আটকে থাকা বাংলার মানুষজনকে অভয় মমতার, এসআইআর নিয়ে কমিশনকে কড়া বার্তা

নেপাল উত্তপ্ত। এই পরিস্থিতিতে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও উত্তরকন্যায় তিনি রাতে জেগে ছিলেন। আজও শিলিগুড়িতেই থাকছেন।

কাল কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। যদিও তিনি জানিয়ে দিলেন, নেপালে শান্তি ফেরানোর প্রক্রিয়া প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছলে তিনি কবে কলকাতা ফিরবেন তা নিয়ে সিদ্ধান্ত নেন। তবে মুখ্য সচিব মনোজ পন্থ কিছু কাজের জন্য আজ সন্ধ্যায় কলকাতায় ফিরছেন। তিনিও পরিস্থিতির দিকে নজর রাখছেন।

নেপাল ইস্যুতে বিদেশ মন্ত্রক তথা কেন্দ্রীয় সরকারের অবস্থানেই আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগ বা কোনও সমস্যা এলে পাশে থাকা মানুষের চিন্তা হয়। কোথাও জল ঢুকলে নিরাপদ জায়গায় সরতে হয়। কোভিড ফেস করেছি, রাস্তায় বেরিয়েছি। বারণ শুনিনি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যা ঘটছে তাতে আমি মনিটরিং করছি। রাজ্য সরকার, জেলাশাসক, পুলিশ সুপাররাও নজর রাখছেন। নেপালে পরিস্থিতি সেটলড না হলে এখানে আমাকে আরও থাকতে হবে। যাব সেটলড হলেই, দায়িত্ববোধ তো রয়েছে। বরাবরই দুর্দিনের সাথী হওয়ার চেষ্টা করেছি। রেল দুর্ঘটনাই হোক, কিংবা জলপাইগুড়িতে সাইক্লোন বা মালে হড়পা বানে ভেসে যাওয়ার ঘটনা।

বিরোধীদের নিশানা করে মমতা বলেন, এরই মধ্যে মাছ ধরতে অনেকে জলে নামবে। তাই বলব, সতর্ক থাকতে। কেউ কেউ নিজেদের স্বার্থে কাজ করে। সামনে ইচ্ছেমতো বানানো ইস্যু রাখতে হয়। নেপালে তো মাও, বামপন্থী সরকার ছিল। তবে এখানে বামেদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কিন্তু কিছু বিষয় খারাপ লেগেছে, কবিতাও লিখেছি গতকাল। নেপালের সকলে ভালো থাকুক। বাংলায় মনুষ্যত্ব, মানবিকতা, জাগরণের জন্ম হয়। জীবন্ত কোনও মানুষকে জ্বালিয়ে দিয়ে নৃত্যের নামে ভঙ্গিমা, উল্লাস এটা মানবিকতার অঙ্গ হতে পারে না। ক্ষোভ, বিক্ষোভ, রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে। নিজ স্বার্থে দেশ, রাজ্য, জেলা ভাগ করতে চায় অনেক সুযোগসন্ধানী। তবে আমরা চাই কারও যেন জীবন না যায়, অত্যাচার-অনাচার না হয়। আমার দলের কেউ কিছু করলেও অ্য়াকশন নিই। নিজেদের লোককে অ্যারেস্ট করিয়েছি। মানুষ আগে, তাঁদের পাশে থাকার চেষ্টা করি। সংবাদমাধ্যমও তাদের নীতি অনুযায়ী চলে। বাচনভঙ্গি আলাদা হয়, সেটাই নিজস্বতা। এটাই গণতন্ত্র।

মুখ্যমন্ত্রী এদিন ফের সকলকে আশ্বস্ত করে বলেন, বাংলার পর্যটকরা ঘুরতে ভালোবাসেন। নেপালেও নিশ্চয়ই তাঁরা আছেন। যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তাঁদের বলেছি, দুটো দিন অপেক্ষা করতে। হঠ করে বের হওয়ার দরকার নেই। শান্তি ফিরলেই সকলকে ফেরাব। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখেই রাজ্য সরকার কাজ করবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, ২০০২-এ শেষবার এসআইআর হয়েছিল বাংলায়। সেটা করতে ২ বছর লাগে। ২-৩ মাসে ভোটার লিস্ট করা সম্ভব নয়। বাংলার বিষয়টি সুপ্রিম কোর্টে পড়ে আছে। ম্যাটার সাব জুডিস। তবে বিজেপিকে খুশি করতে গিয়ে অল্প সময়ে এসআইআর পসিবল নয়। ২-৩ বছর সময় লাগবে। মজবুত গণতন্ত্র রক্ষা করা কমিশনের কাজ। তবে কোনও পার্টিকে খুশি করতে গিয়ে তা না হলে কী হবে সেটা সময়ই বলবে। কেন্দ্রের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বন্যা নিয়ন্ত্রণে বাংলার জন্য বরাদ্দ বন্ধ। গঙ্গা ফ্লাড কন্ট্রোলের অফিস পাটনায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরবঙ্গে নেপাল ও ভুটানের জল ঢোকে। দক্ষিণবঙ্গে ডিভিসির জল, মাইথন, পাঞ্চেতের ছাড়া জলে ভেসে যায়। এবার প্রচুর বৃষ্টিও হয়েছে। দেশের নানা প্রান্ত জলে ডুবে। বাংলাকে ইন্দো ভুটান রিভার কমিশনের সদস্য করা উচিত।

আজ জলপাইগুড়িতে উত্তরবঙ্গের ৮টি জেলার পাট্টা বিতরণ, আলিপুরদুয়ার জেলার চা সুন্দরী-সহ সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে জলপাইগুড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সড়কপথেই। পথিমধ্যে কনভয় থামিয়ে অনেকের সঙ্গে দেখাও করেন। মুখ্যমন্ত্রী জানান, ১১ হাজার পাট্টা বিতরণ হলো। ১ লক্ষ ৫৫ হাজার মানুষ পেলেন পরিষেবা। বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে দেখা ও কথা হলো। সাংস্কৃতিকর শিল্পীরাও ছিলেন। তেঁতুলতলা কালী মন্দিরের কাছে একটি পুজো কমিটি অনুদানের অনুরোধ জানাতেই কলকাতায় ফোন করে ব্যবস্থা করে দিলাম। বাচ্চারা গোলাপ নিয়ে দাঁড়িয়ে ছিল। ওয়াল করে দিতে বলতেই ডিএমকে বললাম। রাস্তা দিয়ে গেলে সুবিধা হয়। হেলিকপ্টার বছরে তিন মাস লাগে। শীতকালে কয়াশা, অন্য সময় লোকাল পকেটে মেঘ। ইলেকশনের সময় বাধ্য হই হেলিকপ্টারে যেতে। তবে সড়কপথে গেলে জানা যায় অনেক প্রবলেম। মানুষ খুশিও হন। আদিবাসী এক কন্যার হাত থেকে কাশফুলের গোছা পাওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+