Mamata Banerjee: কাজে ফিরুন, আলোচনায় বসতেও প্রস্তুত! সুপ্রিম নির্দেশের পরেই ডাক্তারদের বার্তা মমতার

Mamata Banerjee: সুপ্রিম কোর্টের কার্যত নির্দেশের পরেই জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজি কর হাসপাতালের মধ্যেই অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা সহ দেশ। প্রতিবাদ চলছে বিশ্বের মাটিতেও। বিচার সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। যা নিঃসন্দেহে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ।

এজন্য চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যেই জুনিয়ার ডাক্তারদের কাজে ফিরতে হবে। এরপর রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিলে কোথাও বলার জায়গা আদালতের থাকবে না বলেও উল্লেখ। আর এহেন নির্দেশ ঘিরে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। এহেন নির্দেশে হতাশ বলেও জানিয়েছেন তাঁরা। আর এহেন নির্দেশ সামনে আসার পরেই জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Mamata Banerjee

তিনি বলেন, আন্দোলনরত ডাক্তারেরা স্বাস্থ্যভবনে গিয়ে বেশ কিছু দাবি পেশ করেছিলেন। সেগুলির মধ্যে সব ক'টি দাবি মেনে নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট ডাক্তারদের কাজে ফিরতে বলেছে। ডাক্তারদের কাছের আমিও অনুরোধ করব দ্রুত কাজে ফেরর জন্য। কিছু বলার থাকলে সবসময় স্বাগত। প্রতিনিধি দল আসলে তাঁদের সঙ্গে কথা বলবেন বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান।

আজ বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সমস্ত দফতরের সচিব, মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের জেরে সরকারি হাসপাতালগুলির কি অবস্থা তা বিস্তারিত তুলে ধরেন সাস্থ্যসচিব। আর এই পরিস্থিতিতে প্রায় সাত লাখ রোগী বহির্বিভাগে পরিষেবা পাননি। এমনকি ৭০ হাজার রোগীকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বিনা চিকিৎসায় যাতে কোনও রোগী ফিরে না যায় তা নিশ্চিত করতে বলেন। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার একটি বৈঠকের কথা বলেন। যেখানে সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির সুপার, প্রিন্সিপাল, বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে বইউথকে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদেরও উপস্থিত থাকার কথা জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+