বামেদের টোটালটাই এবার থেকে তিনি দেখবেন! দয়া করে বিজেপিতে যাবেন না, আবেদন মমতার

বামেদের টোটালটাই এবার তিনি দেখবেন। তবে তাঁর আবেদন বিজেপিতে যাবেন না। সর্বভারতীয় এক চ্যানেলে সাক্ষাৎকারে এমনটাই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বামেদের টোটালটাই এবার থেকে তিনি দেখবেন। তবে তাঁর আবেদন বিজেপিতে যাবেন না। সর্বভারতীয় এক চ্যানেলে সাক্ষাৎকারে এমনটাই আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি বিরোধিতার প্রসঙ্গে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসাও করেন।

বাম ভোটারদের কাছে আবেদন

বাম ভোটারদের কাছে আবেদন

২০২১-এর বিধানসভা নির্বাচনে মানুষের রায় তাঁর পক্ষেই থাকবে। এমনটাই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্বাচনী লড়াইয়ে বাম ভোটারদের সাহায্যও চেয়েছেন তিনি। এবারের ভোটে বামের ভোট শতাংশ ৭-এ নেমে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন ভোট নষ্ট না করে তৃণমূলের আসুন। এক সর্বভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারে তিনি একথা বলেন। একইসঙ্গে বাম মনস্ক ভোটারদের কাছে তাঁর আবেদন তাদের কোনও সমস্যার কথা তাঁকে(মমতা) জানানো যেতে পারে। একইসঙ্গে তাঁর আবেদন বিজেপির দিকে যাবেন না।

সিপিএম-এর প্রতি পরামর্শ মমতার

সিপিএম-এর প্রতি পরামর্শ মমতার

বুদ্ধদেববাবু বিজেপি বিরোধী। সেই জন্য তিনি বুদ্ধদেববাবুকে শ্রদ্ধা করেন। জানিয়েছেন মমতা। সিপিএম নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন. বুদ্ধদেববাবুর সঙ্গে কথা বলুক সিপিএম।

রাজ্যের রাজনৈতিক হিংসায় মৃতদের সাহায্য

রাজ্যের রাজনৈতিক হিংসায় মৃতদের সাহায্য

এই সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজনৈতিক সংঘর্ষে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে নয়জনই তাঁদের দলের। মৃতদের প্রত্যেকের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+