রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১১ সেপ্টেম্বর : কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ডিএ ঘোষণা হওয়ার পর থেকে চাপ বেড়েছিল রাজ্যের সরকারের উপরে। এদিন সেই চাপকে অনেকটা হালকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজোর আগে রাজ্যের কয়েকলক্ষ কর্মচারীদের জন্য সুখবর শোনালেন তিনি। ঋণের বোঝা মাথায় নিয়েই সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ ডিএ ঘোষণা করলেন তিনি।

তবে সময়টা খুব মোক্ষম। আগামী বছরের জানুয়ারি থেকে এই অতিরিক্ত ডিএ পাওয়া যাবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোটের আগে এভাবে সুকৌশলে মুখ্যমন্ত্রী সরকারি ক্ষমতাকে অনৈতিকভাবে কাজে লাগিয়েছেন বলে সরব হয়েছেন বিরোধীরা।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের দলীয় সংগনের মঞ্চ থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দলীয় সভায় থেকে কীভাবে এমন কাজ করলেন তা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন মমতা, এমনও বলেছেন কেউ কেউ। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত, কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ-র পার্থক্য বেড়ে দাঁড়িয়েছিল ৫৪ শতাংশে। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তা কমে দাঁড়াল ৪৪ শতাংশে।












Click it and Unblock the Notifications