বার্ধক্যভাতার দু-মাসের পেনশনও একসঙ্গে, বিনামূল্যে রেশন একমাসের, ঘোষণা মমতার

বার্ধক্যভাতার দু-মাসের পেনশনও একসঙ্গে, বিনামূল্যে রেশন একমাসের, ঘোষণা মমতার

বার্ধক্যভাতার দু-মাসের পেনশনও একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও দু-মাসের পেনশন একবারে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। এবার বার্ধক্যভাতাসহ অন্যান্য সামাজিক পেনশনও একবারে দু-মাসের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১ মাস বিনামূল্য রেশন দেওয়া হবে।

তিন মাস বিনামূল্য কি না পরে বিবেচনা

তিন মাস বিনামূল্য কি না পরে বিবেচনা

মমতা জানিয়েছেন, তিন মাস বিনামূল্য দেওয়া হবে কি না, সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতির পরিবর্তন না হলে রাজ্য সরকার সেই চিন্তাভাবনা করবে। তিনি মানুষকে চিন্তা করতে নিষেধ করেছেন। বার্তা দিয়েছেন, তাঁর সরকার মানুষকে সঙ্গে আছে। কোনও চিন্তা নেই।

অত্যাবশ্যকীয় পণ্য কিনতে বাধা নয়

অত্যাবশ্যকীয় পণ্য কিনতে বাধা নয়

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, রাজ্যের সব বাজার খোলা আছে। কোনও চিন্তা নেই। খাদ্যদ্রব্য মজুত রয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য কিনতে বাধা দেওয়া যাবে না। পুলিশ এই লকডাউনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বাধা দিয়েছে। সে জন্য ৭-৮ জন পুলিশকে আমরা ইতিমধ্যে ক্লোজড করেছি।

খাবার সংগ্রহ করুন, কিন্তু সুরক্ষা রেখে

খাবার সংগ্রহ করুন, কিন্তু সুরক্ষা রেখে

মমতা বলেন, আপনারা খাবার সংগ্রহ করুন, কিন্তু সুরক্ষা বজায় রেখে। যা নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলুন। এর পাশাপাশি তিনি পুলিশকে বার্তা দিয়েছেন, মানবিক হতে হবে, সেইসঙ্গে কঠোরও। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ পেয়েছি। এসব মানব না। অনেক পুলিশ ভালো কাজ করছে, কেউ কেউ সমস্যা তৈরি করছে।

৩১ মার্চ ফের রিভিউ মিটিং

৩১ মার্চ ফের রিভিউ মিটিং

মমতার কথায়, আরও কিছু দিন এভাবে চলতে হতে পারে। ৩১ মার্চ ফের রিভিউ মিটিং করা হবে। তারপরই সিদ্ধান্ত হবে, আমরা লকডাউন শিথিল করব কি করব না। কোনওরকম হঠকারিতা করা যাবে না। কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। ভিড এড়ানোর জন্য ধর্মীয় সংগঠনগুলিকে ধন্যবাদ দেন তিনি।

তহবিলে দান করলে আয়কর ছাড়

তহবিলে দান করলে আয়কর ছাড়

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে যুক্ত করা হল আপদকালীন ত্রাণ তহবিলকে। করোনা মোকাবিলায় তহবিলে দান করার বার্তাও দিলেন তিনি। স্পষ্ট করেই জানিয়ে দিলেন করোনা মোকাবিলায় তহবিলে দান করলে আয়কর দিতে হবে না।

করোনা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার

করোনা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার

একইসঙ্গে মমতা বলেন, করোনা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এক শ্রেণির মানুষ। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেলাঘাটায় চিকিৎসক অসুস্থ বলে বিভ্রান্তিমূলক প্রচার শুরু করা হয়েছিল। আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। গোয়েন্দা বিভাগকে দেখতে বলেছি বিষয়টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+