বড় ঘোষণা মমতার, করোনা লকডাউনের মধ্যেই মাস্টারস্ট্রোক! মানুষের পাশে রাজ্য
বড় ঘোষণা মমতার, করোনা লকডাউনের মধ্যেই মাস্টারস্ট্রোক! মানুষের পাশে রাজ্য
করোনা লকডাউনের মধ্যেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১ জুলাই থেকে রাস্তায় বাস নামাতে অভিনব সিদ্ধান্ত নিলেন তিনি। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জোড়া ঘোষণায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি জনগণের পক্ষে। বাসের ভাড়া না বাড়িয়েও পরিষেবা চালু রাখতে অভিনব সিদ্ধান্ত নিলেন। একইসঙ্গে তিনি মেট্রো পরিষেবা চালুরও প্রস্তাব দিলেন।

বাস চালাতে ভর্তুকি!
মমতা বলেন, বাস ভাড়া বাড়ানো হচ্ছে না। তবে বাস পরিষেবা সার্বিকভাবে চালু করতে অর্থাৎ সমস্ত বেসরকারি বাস রাস্তায় নামাতে তিনি ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করলেন। ১ জুলাই থেকে যাতে সমস্ত বাস রাস্তায় নামে, তার জন্য তিনি বাসপিছু ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেন।

সাপও মরবে লাঠিও ভাঙবে না
বর্তমানে সরকারি বিধি মেনে কম যাত্রী নিয়ে বাস চালাতে হচ্ছে। তারপর ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। কিন্তু করোনা লকডাউন সিচুয়েশনে মানুষের পকেটেও পয়সা নেই। এই অবস্থায় বাস মালিকদের দাবি মেনে বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিলেন সাপও মরবে লাঠিও ভাঙবে না।

মমতার মাস্টারস্ট্রোকে জট কাটল
আগামী তিন মাসের জন্য ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানালেন ৬ হাজার বেসরকারি বাসই যেমন রাস্তায় নামে। উল্লেখ্য, আনলক ওয়ানে মাত্র আড়াই হাজার বাস রাস্তায় নেমেছিল। বাকি বাস বসেছিল এবং তারা ভাড়া বাড়ানোর দাবিতে অনড় ছিল। এই অবস্থায় মমতার মাস্টারস্ট্রোকে জট কাটতে চলেছে অবশেষে।

স্বাস্থ্যসাথীর আওতায় ওঁরাও
মমতার এই সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে ১ জুলাই থেকে ৬ হাজার বাসই রাস্তায় নামবে। বাসের ড্রাইভার ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা। জানানো হয়েছে বৈঠকে বাস ইউনিয়নগুলি রাজ্যের প্রস্তাবে রাজি হয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল-ডিজেলের দাম বাড়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সরব হন।

মেট্রো নিয়েও প্রস্তাব মমতার
মমতা প্রস্তাব দেন, ১ জুলাই থেকে মেট্রো চালানো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে যদি মেট্রো চলে, তাহলে চালানো যেতে পারে। যতগুলি সিট, ততজন যাত্রী নিয়ে চললে, সিস্টেম মেন্টেন করলে মেট্রো চালানো যেতে পারে। তবে সিস্টেম না মানলে বড়সড় বিপদ হতে পারে, তা খেয়াল রাখতে বলা হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications