সরকারি-বেসরকারি সংস্থা খুলে যাচ্ছে, ১০০ শতাংশ কর্মীর জন্য খুশির খবর মমতার
সরকারি-বেসরকারি সংস্থা খুলে যাচ্ছে, ১০০ শতাংশ কর্মীর জন্য খুশির খবর মমতার
চতুর্থ লকডাউন শেষের মুখে সরকারি ও বেসরকারি সংস্থায় কাজ শুরু নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি নবান্নে ঘোষণা করেন, বেসরকারি সংস্থাগুলি পুরোপুরি খুলবে ৮ জুন থেকে। ১০০ শতাংশ কর্মীকে নিয়েই কাজ করতে পারবে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি।

চা-বাগান, জুট মিলও খুলবে
তিনি এদিন জানান, চা-বাগান, জুট মিলও খুলবে ১০০ শতাংশ কর্মী নিয়ে। জুন থেকেই পুরোপুরি খুলে যাবে সব কিছু। তবে সামজিক দূরত্ব মেনে কাজ করতে হবে। তার অন্যথা হলে বন্ধ রাখতে হবে প্রতিষ্ঠান। বাসের সব সিটে যাত্রী নেওয়া যাবে। তবে পুরো জুন মাস বন্ধ থাকবে স্কুল।

১ জুন থেকেই অফিস খুলে যাচ্ছে
মমতা বলেন, ১ জুন থেকেই অফিস খুলে যাচ্ছে। ফলে সবাই কাজে যোগ দেবেন। কেন্দ্রও নিশ্চই এই বিষয় নিয়ে ভাববে। সামাজিক দূরত্ব রেখে কাজের অনুমতি দেবে। অবশ্যই মাস্ক পরতে হবে। স্যানিটাইজ করতে হবে। কোনও মতেই মাস্ক ও স্যানিটাইজ ভুললে চলবে না। গ্লাভসও ব্যবহার করতে হবে।

যতগুলি সিট আছে, ততজন যাত্রী
মমতা বলেন, বাসে অবশ্যই মাস্ক পরুন। বাসে ওযার সময় স্যানিটাইজ করুন। নামারও পরও স্যানিটাইজ করুন। বাস মালিকদের জন্য তাঁক অনুরোধ, যতগুলি সিট আছে, ততজন যাত্রীই নিতে হবে।বাসে কম লোক নিয়ে চালাতে হচ্ছে, ক্ষতি একটু হবে, ক্ষতি হবে সরকারেরও, তা মেনে নিতে হবে।

দোকানপাট, ব্যবসাও খুলছে সব
মমতা বলেন, দোকানপাট, ব্যবসাও খুলবে সব। আসতে আসতে সমস্ত দোকান খুলুন। ব্যবসা শুরু করুন। কিন্তু সামাজিক দূরত্ব মেন্টেন করুন। যতটা সম্ভব নিরাধারা মেনে চলতে হবে। একসঙ্গে বাজারে যাবেন না, ভিড় করবেন না। অহেতুক সংক্রমণ ডেকে আনবেন না।

হোম ডেলিভারি নিয়ে মমতা
নিয়ে তিনি বলেন, হোম ডেলিভারিতে যে সব জিনিস আসছে, সেগুলি কিছুক্ষণ রেখে দিয়ে ব্যবহার করুন। খাবার জিনিস হলে টিস্যু পেপার নিয়ে ভালো করে স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে। মোট কথা, ব্যবসা-চাকরি শুরু হলেও বিধিনিষেধ মেনে চলতে হবে।












Click it and Unblock the Notifications