আপনারা আমায় বিশ্বাস দিন, আমি আপনাদের নিঃশর্ত সেবা দেব! সবার জন্য মমতা

আপনারা আমায় বিশ্বাস দিন, আমি আপনাদের নিঃশর্ত সেবা দেব! সবার জন্য মমতা

একুশের ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বাজেট বক্তৃতা শেষে বলেন, আপনারা আমায় বিশ্বাস দিন, আমি আপনাদের নিঃশর্ত সেবা দেব। সেই আঙ্গিকেই তিনি এদিন ঘোষণা করেন, এবার সবাক জন্য মিলবে পেনশন।

৬০ লক্ষ বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী মানুষকে পেনশন

৬০ লক্ষ বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী মানুষকে পেনশন

এতদিন জয়জহর ও তফশিলি বন্ধু প্রকল্পের আওতায় সমস্ত তফশিলি জাতিভুক্ত ও আদিবাসী মানুষকে পেনশন প্রদান করেছে সরকার। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকেও পেনশনের আওতায় আনা হয়েছে মানবিক প্রকল্পে। রাজ্যের মোট ৬০ লক্ষ বয়স্ক-বিধবা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে এই পেনশন দেওয়া হচ্ছে।

সবার জন্য পেনশন, ১০০০ কোটি টাকা বরাদ্দ

সবার জন্য পেনশন, ১০০০ কোটি টাকা বরাদ্দ

এবার রাজ্যের সমস্ত ষাটোর্ধ্ব মানুষকে পেনশন দেওয়ার পরিকল্পনা নিল রাজ্য। সেইসঙ্গে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত বিধবা মহিলাকেও এই পেনশষনের আওতায় আনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এজন্য আগামী অর্থবর্ষে ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। সবার জন্য সমান অধিকার মেনেই এই সবার জন্য পেনশন প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে।

উপাসনাস্থলের পরিচালকদেরও বিশেষ ভাতা

উপাসনাস্থলের পরিচালকদেরও বিশেষ ভাতা

বিভিন্ন উপাসনাস্থলের পরিচালকদেরও বিশেষ ভাতা দেওয়া হবে। বিভিন্ন জনগোষ্ঠীর উপাসনাস্থলে রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরা রক্ষায় পুরোহিত, তফশিলি ও আদিবাসীসহ সকল সেবায়েতদের মাসিকভাতা প্রদান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব

১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব

এবার রাজ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, জাহেরথান ও মাঝিথানের দরিদ্র মাঝিদেরও ভাতা দেওয়া হবে। আগামী বছর থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সমস্ত সেবায়েত এবং জাহেরথান ও মাঝিথানের দরিদ্র মাঝিদের জন্য ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+