বাংলায় দুটি ক্যানসার হাসপাতাল হবে, চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ মমতার
বাংলায় দুটি ক্যানসার হাসপাতাল হবে, চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ মমতার
রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল তৈরি হবে। বুধবার স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনার পর নবান্নে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণা ক্যানসার চিকিৎসায় বড়সড় পদক্ষেপ বলেই মনে করছে চিকিৎসক মহল। দুই বঙ্গে দুটি ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বলেন, দুটি ক্যানসার হাসপাতলের একটি তৈরি হবে এসএসকেএমে। আরেকটি তৈরি হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধেই রাজ্যের দুটি ক্যানসার হাসপাতাল পথ চলা শুরু করবে।
মমতা বলেন, রাজ্যের অন্তত ২৫ শতাংশ ক্যানসার রোগী মুম্বইয়ে টাটা ক্যানসার হাসপাতালে যান চিকিৎসা করতে। কিন্তু তাঁদের অনেক ক্ষেত্রেই হয়রানির মুখে পড়তে হয়। থাকা-খাওয়ার অসুবিধা হয়। বাংলার মানুষের এইসব অসুবিধার কথা চিন্তা করেই টাটা মেমোরিয়াল সঙ্গে গাঁটছড়া বেঁধে হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হল। এর ফলে বাংলার মানুষকে আর বাইরে যেতে হবে না।
এদিন নবান্ন থেকে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের পথ দেখালেন তাঁর 'ছাত্রবন্ধু' ক্রেডিট কার্ড প্রকল্প রূপায়ণ করে। এই ক্রেডিট কার্ডই উত্তরণের পথ দেখাবে বাংলার ছাত্রছাত্রীদের। বাংলার ছাত্রছাত্রীরা বিশ্বের দরবারে বাংলার গর্ব হয়ে উঠবে। তারপরই বাংলার মানুষের চিকিৎসায় ক্যানসার হাসপাতালের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications