সরকারি কর্মচারীদের খুশির বার্তা, উৎসবের মরশুমে ‘কল্পতরু’ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকের আগেই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেন। সেই অনুষ্ঠানে গিয়েই মানুষকে শান্তিপূর্ণ উৎসব পালনের জন্য ধন্যবাদ দেন। ঘোষণা করেন ছটপুজোর ছুটিরও।

ছটপুজোয় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা সফরে গিয়ে তিনি বিজয়া সম্মিলনীতে অংশ নেন। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বলেন, ছটপুজোর জন্যও সরকারি কর্মীরা ছুটি পাবেন। এদিন পুজো ও মহরম একসঙ্গে পালন করার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি কর্মচারীদের খুশির বার্তা, উৎসবের মরশুমে ‘কল্পতরু’ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকের আগেই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেন। সেই অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ কোনও চক্রান্তে পা দেয়নি। উৎসব কাকে বলে মানুষ তা দেখিয়ে দিয়েছে। আর মানুষের চেয়ে বড় আদালত আর কিছু নেই।

এদিন ঘুরিয়ে আদালতের রায়ের সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, মানুষ যেটা মানে, সেটাই সবথেকে বড় রায়। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে, বাংলা যা পারে, অন্যরা তা পারে না। এদিন ধর্ম নিয়েও বার্তা দেন মমতা। তাঁর কথায়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বন্ধন, যেটা করলে আমরা ভালো থাকি, আমাদের মন পবিত্র থাকে, সেটাই হল ধর্ম। তিনি এদিন সম্প্রীতির বার্তা দেন সবাইকে।

মুখ্যমন্ত্রী এই বিজয়া সম্মিলনী থেকেও ঘোষণা করেন, কলকাতার থেকে আগে জেলায় দুর্গা কার্নিভাল হবে। শুধু কলকাতার পুজোই নয়, জেলার পুজোও বিশ্ব আঙিনায় তুলে ধরা হবে। পুজোর মাঝেই আরও এক উৎসব শুরু হয়ে গিয়েছে বাংলায়। সল্টলেক স্টেডিয়ামে বসেছে বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যুবভারতী ক্রীড়াঙ্গন নতুন সাজে সেজে উঠেছে। তিনি বলেন, বিশ্বের এক নম্বরে ক্রীড়াঙ্গনে পরিণত হতে পারে সল্টলেক, তা হয়েছেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+