করোনার আনলকে বড় ঘোষণা মমতার, সিনেমা হল-বিনোদনে 'ছাড়' উৎসবের মরশুমে

করোনা আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিনই ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। আর বাংলায় কড়া নাড়ছে উৎসবের মরশুম। তার আগে অবশ্য সুখবর শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিনই ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। আর বাংলায় কড়া নাড়ছে উৎসবের মরশুম। তার আগে অবশ্য সুখবর শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরশুমে আনলক সিচুয়েশনে কী কী খোলা থাকবে, পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

উৎসবের মরশুম শুরুর আগে বড় ঘোষণা

উৎসবের মরশুম শুরুর আগে বড় ঘোষণা

শনিবার টুইট করে তিনি জানান, উৎসবের মরশুম শুরুর আগে রাজ্যের সমস্ত সিনেমা হল খুলে দেওয়া হবে। সিনেমা হলের পাশাপাশি খুলে দেওয়া হবে বিনোদন মঞ্চগুলিও। তবে অতিথিদের মানতে হবে সমস্ত নিয়ম-কানুন। অন্যথায় প্রবেশাধিকার তাকবে না সিনেমা হল বা বিনোদন মঞ্চে।

১ অক্টোবর থেকে স্বাভাবিক ছন্দ বিনোদনে

১ অক্টোবর থেকে স্বাভাবিক ছন্দ বিনোদনে

এদিন মুখ্যমন্ত্রী টুইটারে ঘোষণা করেন, ১ অক্টোবর থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে সিনেমা হল, বিনোদন মঞ্চ। যাত্রা, খেলা্ধূলা, মুক্তমঞ্চ খোলার সঙ্গ সঙ্গে, গান, আবৃত্তি, ম্যাজিক শো, নৃত্য পরিবেশনাতেও অনুমতি দেওয়া হয়েছে। সর্বাধিক ৫০ জন অংশগ্রহণ করতে পারবেন এই অনুষ্ঠানে।

দূরত্ব বিধি মানতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে

দূরত্ব বিধি মানতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে

মমতা জানিয়েছেন, প্রত্যেককে দূরত্ব বিধি মানতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে। এই নিয়মের না মানলে অবশ্য সিনেমা হল বা বিনোদন মঞ্চ বন্ধ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন জানান, শিল্পীদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বহু শিল্পী এই করোনা পরিস্থিতিতে সংকটে পড়েছে। চলচ্চিত্র জগতের নামী শিল্পীরা আবেদন করেছিলেন।

কেন্দ্রের নির্দেশিকা ছাড়া কি খুলবে, ধন্দ

কেন্দ্রের নির্দেশিকা ছাড়া কি খুলবে, ধন্দ

এখন প্রশ্ন উঠেছে কেন্দ্রের নির্দেশিকা ছাড়া এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না। কেন্দ্রে গতবার করোনা গাইডলাইনেই জানিয়ে দিয়েছিল রাজ্য ইচ্ছা করলেই কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। তারপর রাজ্যের তরফে মুক্যমন্ত্রী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শিল্পীদের কথা ভেবে। এখন দেখার ১ অক্টোবর থেকে কেন্দ্রের নির্দেশিকা ছাড়া খোলে কি না সিনেমা হল-বিনোদন মঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+