তীব্র দহনজ্বালায় পুড়ছে দক্ষিণবঙ্গ! বাংলার স্কুলে এগিয়ে এল গরমের ছুটি, ঘোষণা মমতার

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। সেই কারণে গরমের ছুটি এগিয়ে আনা হল বাংলা। বুধবার প্রশাসনিক বৈঠকের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় সচিবদের নির্দেশ দেন গরমের ছুটি দেওয়ার জন্য।

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। সেই কারণে গরমের ছুটি এগিয়ে আনা হল বাংলা। বুধবার প্রশাসনিক বৈঠকের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় সচিবদের নির্দেশ দেন গরমের ছুটি দেওয়ার জন্য। ২ মে থেকে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫-২০ তারিখের মধ্যে কবে স্কুল খুলবে, তা জানানোর কথা বলেন সচিবদের।

তীব্র দহনজ্বালায় পুড়ছে বাংলা, গরমের ছুটি ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জেলায় তাপপ্রবার শুরু হয়েছে। তাই রাজ্যের পড়ুয়াদের কথা মাথায় রেখে ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে ছুটি দিতে হবে তা চূড়ান্ত করে দিয়েছেন। কিন্তু কবে পর্যন্ত ছুটি থাকবে অর্থাৎ কবে স্কুল খুলবে, তা স্থির করার ভার সচিবদের উপর দিয়েছেন।

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সচিবরা ঠিক করবেন, কতদিন পর্যন্ত ছুটি থাকবে। তবে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে স্কুল খুলতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের মাঝেই জানিয়ে দিলেন, গরমের ছুটি এগিয়ে আনার কথা। শুধু সরকারি স্কুল-কলেজই নয়, বেসরকারি স্কুলগুলিতেও এই নির্দেশিকা পাঠানোর কথা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শিক্ষাসচিবকে জানান, প্রচন্ড গরম পড়েছে। আমার কাছে খবর আসছে, প্রচন্ড গরমে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছে। তাই গরমের ছুটি এগিয়ে আনা হোক। প্রশাসনিক রিভিউ মিটিং চলাকালীন শিক্ষা দফতরকে এমনই নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, প্রচন্ড গরম পড়েছে। আবার করোনাও প্রকোপ বাড়ছে। তাই গরমের ছুটি এগিয়ে আনা হোক। ২ মে থেকে ছুটি দেওয়ার কথা বলেন তিনি। তবে মে মাসের শেষ না জুন মাসের শেষ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল শিক্ষা দফতর।

মমতার কথায়, গরমের জন্য করুণ দশা পড়ুয়াদের। অনেকে স্কুলে যাতায়াত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। মঙ্গলবার গরমের ছুটি এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন ব্রাত্য বসু। তবে একথাও বলেছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। সেইমতো মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করে দিলেন গরমের ছুটি এগিয়ে আনার কথা।

এই প্রচন্ড গরমের মধ্যে স্কুল ও কলেজ খোলা রাখা ঠিক হবে কি না, তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। স্কুলে স্কুলে পর্যাপ্ত জল এবং ওআরএসের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী সকালে স্কুল খোলার পরামর্শও দেওয়া হয়েছে। এখন স্কুলে গরমের ছুটি এগিয়ে আসায় পরীক্ষা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। প্রথমে ঠিক ছিল ১০ মের মধ্যে পরীক্ষা করিয়ে নিয়ে ছুটি দেওয়া হবে। কিন্তু তা এগিয়ে আসায় পরীক্ষা হওয়া সম্ভব নয় এই স্বল্প সময়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+